এক্সপ্লোর

Wedding With ChatGPT: পুরোহিতের অনুপস্থিতিতে এবার বিয়ে দিল ChatGPT!

OpenAI Chatbot ChatGPT: ইতিমধ্যেই একাধিক অদ্ভুত কাণ্ডকারখানা ঘটিয়েছে OpenAI- এর চ্যাটবোট ChatGPT। তবে বিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম। 

Wedding With ChatGPT: বাড়ির পুজোয় পুরোহিত আসেনি, এমন ঘটনা আকছার ঘটে। কিন্তু তাই বলে বিয়ের আসরে পুরোহিত (পড়ুন ফাদার) আসেনি আর বিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি (ChatGPT)! শুনে চমকে যাচ্ছেন? ঠিক এমনটাই ঘটেছে। এদেশে নয়, বিদেশের মাটিতে, সুদূর মার্কিন মুলুকে। OpenAI- এর চ্যাটবোট ChatGPT এক মার্কিন যুগলের বিয়ে দিয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, Reece Wiench এবং Deyton Truitt তাঁদের বিয়ে সেরেছে ChatGPT AI অ্যাপের ভয়েসের মাধ্যমে। গতমাসে অর্থাৎ জুন মাসে ঘটেছে এক আজব কাণ্ড। বিয়ের আসরে ChatGPT AI অ্যাপের ভয়েসে বলা হয়েছিল ভালবাসা এবং একতা উদযাপনের জন্য এই আসরে যোগ দেওয়ায় সকলকে ধন্যবাদ। 

মাত্র পাঁচদিনের মধ্যে বিয়ের পরিকল্পনা করেছিলেন এই মার্কিন যুগল। কারণ Deyton Truitt সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছিলেন। আর Reece Wiench চেয়েছিলেন প্রাথমিক প্রশিক্ষণের পর তাঁর সঙ্গে যোগ দিতে। হিন্দিতে একটা প্রবাদ রয়েছে chat mangni pat vivah। এখানেও বিষয়টা অনেকটা সেই রকমই। জানা গিয়েছে, Reece Wiench এবং Deyton Truitt- এর বিয়ে হয়েছে কলোরাডোতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদেশে বিবাহকার্য সম্পন্ন করার জন্য কোনও লাইসেন্স প্রাপ্ত আধিকারিকের প্রয়োজন হয় না। আর তাই কনে-র বাবা Stephen Wiench সমাধান হিসেবে হাজির হয়েছিলেন কম খরচের প্রযুক্তি সম্মত এই ব্যবস্থাপনা নিয়ে। তাঁর মাথা থেকেই প্রথম আবিষ্কার হয় যে চ্যাটজপিটি-র মাধ্যমে সম্পন্ন হবে বিয়ে। অর্থাৎ বিয়ের পৌরহিত্য করবে ChatGPT AI অ্যাপ। সূত্রের খবর, এই বিয়ে দেওয়ার ক্ষেত্রে নাকি প্রাথমিক স্তরে দ্বিধায় ছিল OpenAI- এর চ্যাটবোট ChatGPT। 

কনের বাবা Stephen Wiench- এর কথায় প্রথমে প্রস্তাব শুনে সাফ না করে দিয়েছিল OpenAI- এর চ্যাটবোট। সে জানিয়েছিল তার চোখ এই, দৈহিক আকার নেই, তাই বিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ সে সম্পন্ন করতে পারবে না। এরপর চ্যাটবোটের কাছে নিজেদের ব্যক্তিগত তথ্য পাঠিয়েছিলেন ওই যুগল। বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই সমস্ত তথ্যই ChatGPT- র মন্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছিল। ইতিমধ্যেই একাধিক অদ্ভুত কাণ্ডকারখানা ঘটিয়েছে OpenAI- এর চ্যাটবোট ChatGPT। তবে বিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম। 

শিক্ষাক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে ChatGPT

আবিষ্কারের পর থেকেই ChatGPT-র ইতিবাচক দিকের তুলনায় নেতিবাচক প্রভাব নিয়েই বেশি আলোচনা করা হয়েছে। তবে সাম্প্রতিক গবেষণা এবং সমীক্ষার পর বলা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে সহজেই কাজে লাগতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার এই টুল। শিক্ষকরাও সুবিধা নিতে পারেন এই নতুন প্রযুক্তির। 

আরও পড়ুন- এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget