এক্সপ্লোর

Kim Jong Yun: কিম জং উন-এর ওজন ১৪০ কেজি'র বেশি? মেপে দেখাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

Kim Jong Yun: গত ১৬ মে জনসমক্ষে এসেছিলেন কিম। সেখানে অত্যন্ত ক্লান্ত লাগছিল তাঁকে। চোখের চারপাশে ডার্ক সার্কেল ছিল স্পষ্ট। এমনটাই জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সংসদীয় ইন্টেলিজেন্স কমিটির এক সদস্য।

Kim Jong Yun: উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উন (Kim Jong Yun)- এর ওজন ১৪০ কেজির বেশি! আর সেই ওজন মাপতে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) সাহায্য নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার! সম্প্রতি এমন অবাক করে দেওয়া তথ্যই প্রকাশ্যে এসেছে। কিম জং উন- এর স্বাস্থ্য নিয়ে নাকি খুবই উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। আর তাই উত্তর কোরিয়ার শাসকের ওজন মাপার জন্য এআই- এর সাহায্য নিয়েছে দক্ষিণ কোরিয়া, সেখানকার এক সরকারি আধিকারিক এই তথ্য প্রকাশ্যে এনেছেন। বেশ কয়েক সপ্তাহ ধরেই জনসমক্ষে আসছেন না কিম জং উন। আর সেই কারণেই উত্তর কোরিয়ার শাসকের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে। কারণ এমনিতে যেকোনও বড় অনুষ্ঠানে সবসময় হাজির থাকেন কিন জং উন। আর এই উদ্বেগের মধ্যেই প্রকাশ্যে এল এক বিস্ময় করে দেওয়ার মতো তথ্য। 

গত ১৬ মে জনসমক্ষে এসেছিলেন কিম। সেখানে অত্যন্ত ক্লান্ত লাগছিল তাঁকে। চোখের কোণে জমেছিল কালো। চোখের চারপাশে ডার্ক সার্কেল ছিল স্পষ্ট। এমনটাই জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সংসদীয় ইন্টেলিজেন্স কমিটির এক সদস্য। এই ব্যক্তিই বলেছিলেন, সিভিয়ার স্লিপিং ডিসঅর্ডার অর্থাৎ অনিদ্রা এবং ঘুম না হওয়ার সমস্যায় ভুগছেন কিম জং উন। এই জন্য ইনসমনিয়া প্রসঙ্গেও দেশের উচ্চপদস্থ মেডিক্যাল অফিসারদের থেকে তথ্য সংগ্রহ করেছে উত্তর কোরিয়া। 

দেশপ্রধানের স্বাস্থ্যের দিকে খুঁটিয়ে নজর রেখেছে উত্তর কোরিয়া। সেখানকার এক সংবাদপত্রে লেখা হয়েছিল ভোর ৫টা পর্যন্ত কাজ করেন কিম জং উন। সারারাত কাজ করতেই নাকি অভ্যস্ত তিনি। ২০১১ সালে পিতা কিম জং দ্বিতীয় প্রয়াত হওয়ার পর উত্তর কোরিয়ার প্রধান নেতা হিসেবে স্থান দখল করেছিলেন কিম জং উন। পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে এই পদে আসীন হয়েছিলেন তিনি। উত্তর কোরিয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়াও সমানতালে কিম জং উন- এর স্বাস্থ্য পর্যবেক্ষণ করে চলেছে নিয়মিত ভাবে। মদ্যপান এবং ধূমপানের অভ্যাস রয়েছে কিমের। আর এই অভ্যাস তাঁর ইনসমনিয়ার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। 

বিশ্বের দরবারে কিম জং উন যথেষ্ট জনপ্রিয় নাম। তাঁর শারীরিক অবস্থা নিয়েও তাই উদ্বিগ্ন অনেকেই। এমনিতেও দেশের সুদৃঢ় এবং ভাল ভবিষ্যতের জন্য দেশপ্রধানের স্বাস্থ্য ঠিক থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু কিম জং উন- এর ঘুমের সমস্যা, ওজনের আধিক্যের তথ্য প্রকাশ্যে আসায় চিন্তা বাড়ছে।

আরও পড়ুন- ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget