এক্সপ্লোর

Facebook and Instagram: কড়া পদক্ষেপ মেটার, ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে সরানো হল ৩২ মিলিয়নেরও বেশি কনটেন্ট

Meta: মূলত মেটা প্ল্যাটফর্মের নিয়মনীতি উল্লঙ্ঘন করার জন্যই ওই বিপুল সংখ্যক কনটেন্ট সরিয়ে নেওয়া হয়েছে।  

Facebook and Instagram: মেটা (Meta) কর্তৃপক্ষ জানিয়েছে তারা জানুয়ারি মাসে ফেসবুক (Facebook) থেকে ২৪.৯ মিলিয়নের বেশি কনটেন্ট সরাতে বাধ্য হয়েছে। ১৩টি পলিসির কারণে এই সমস্ত কনটেন্ট সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইনস্টাগ্রামের (Instagram) ক্ষেত্রে ৭.৫ মিলিয়নের বেশি কনটেন্ট সরানো হয়েছে ১২টি পলিসির ভিত্তিতে। পয়লা জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ফেসবুকে ৭০০টি রিপোর্ট জমা পড়েছিল ভারত থেকে। এর মাধ্যমে ইউজারদের ৩৩৮টি কেসের সমাধান করা গিয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম- এই দুই মাধ্যমই মেটা অধিকৃত বেশ জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেখানে এভাবে ব্যাপক হারে কনটেন্ট সরিয়ে দেওয়ার ঘটনায় বেশ হইচই শুরু হয়েছে।

৭০০টি রিপোর্টের মধ্যে বাকি থাকা ৩৬২টি রিপোর্টের ক্ষেত্রে বিশেষ রিভিউ প্রয়োজন বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। এই সমস্ত রিপোর্ট রিভিউয়ের পর ১৭২টির ভিত্তিকে পদক্ষেপ নিয়েছে মেটা সংস্থা। বাকি ১৯০টি রিপোর্ট রিভিউ করা হলেও তার ভিত্তিতে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি মেটা সংস্থা। মূলত মেটা প্ল্যাটফর্মের নিয়মনীতি উল্লঙ্ঘন করার জন্যই ওই বিপুল সংখ্যক কনটেন্ট সরিয়ে নেওয়া হয়েছে।  

অন্যদিকে ইনস্টাগ্রামের ক্ষেত্রে সংস্থা ১৯,২১২টি রিপোর্ট পেয়েছে ভারতে থেকে। এর মধ্যে ১৯০১টি কেসের সমস্যা সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে মেটা কর্তৃপক্ষ। বাকি ১৭,৩১১টি রিপোর্টের ক্ষেত্রে রিভিউ প্রয়োজন ছিল বলে জানিয়েছিল মেটা সংস্থা। এই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে ৫২৫৪টি রিপোর্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মেটা কর্তৃপক্ষ। বাকি ১২,০৫৭টি রিপোর্টের রিভিউ হলেও তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি।

হোয়াটসঅ্যাপ ব্যান

জানুয়ারি মাসেও ব্যাপক হারে অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করা করা হয়েছে ভারতে। পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে ১৯৫টি রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিয়েছে মেটা অধিকৃত এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। মোট যত রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে ১৩৩৭টি আবেদন ছিল অ্যাকাউন্ট নিষিদ্ধ করার। এর ভিত্তিতেও ২.৯ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে ২০২৩ সালের জানুয়ারি অর্থাৎ প্রথম মাসেই।  Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। 

আরও পড়ুন- একবার চার্জ দিলে ইয়ারবাডস চলবে প্রায় ২৫ ঘণ্টা, ভারতে হাজির ভিভো ট্রু ওয়্যারলেস এয়ার, দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget