এক্সপ্লোর

Nokia Phone: ২৫ বছর পর ফের লঞ্চ হল নোকিয়ার ফোন ! ফিচার ফোনেই রয়েছে তাক লাগানো পরিষেবা

Nokia 3210 4G: ২৫ বছর আগে ভারতে লঞ্চ হয়েছিল নোকিয়ার এই ফোন। এবার ফের লঞ্চ হল। এটি নোকিয়া সংস্থার বাজেট ফিচার ফোন। দাম রয়েছে সাধ্যের মধ্যেই।

Nokia Phone: নোকিয়ার নতুন বাজেট ফিচার ফোন (Nokia Budget Feature Phone) লঞ্চ হয়েছে ভারতে। এইচএমডি (HMD) সংস্থার তরফে নোকিয়া ৩২১০ ফোন (Nokia 3210 4G) লঞ্চ হয়েছে যা ৪জি কানেক্টিভিটি যুক্ত। এখানে রয়েছে রঙিন স্ক্রিন। ইউটিউবও দেখা যাবে নোকিয়ার এই ফোনে। একসময় ভারতে জনপ্রিয় ছিল নোকিয়ার ফোন। স্মার্টফোন যখন আবিষ্কার হয়নি তখন আমজনতার পছন্দের শীর্ষে ছিল নোকিয়ার এইসব ফিচার ফোন। পুরনো সেই সব মডেল দেশে আবার লঞ্চ করছে নোকিয়া। সম্প্রতি লঞ্চ হওয়া নোকিয়া ৩২১০ ৪জি ফোন তেমনই একটি মডেল। নোকিয়ার এই ফোনে অনেক সুবিধা পাবেন ইউজাররা। ছোট সাইজের স্ক্রিন হলেও সেখানে দেখা যাবে ইউটিউব এবং ভালভাবেই পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা। এইচএমডি সংস্থা নোকিয়ার এই ফোনে ইউপিআই পরিষেবাও রেখেছে। তার ফলে অনলাইনে আর্থিক লেনদেন করতে সুবিধা হবে ইউজারদের। ২৫ বছর পর পুনরায় লঞ্চ হয়েছে নোকিয়া ৩২১০ ৪জি ফোন। এবার যুক্ত রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং সাপোর্ট। 

ভারতে নোকিয়া ৩২১০ ৪জি ফোনের দাম কত 

নোকিয়ার এই বাজেট ফিচার ফোন আপনি কিনতে পারবেন মাত্র ৩৯৯৯ টাকায়। নীল, হলুদ এবং কালো রঙে নোকিয়া ৩২১০ ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। দেশের সমস্ত অনলাইন মাধ্যম থেকে এই ফোন কেনা যাবে। 

নোকিয়ার এই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • নোকিয়া ৩২১০ ৪জি ফোনে রয়েছে একটি ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে। এখনকার স্মার্টফোনের তুলনায় স্ক্রিন সাইজ নিতান্তই ছোট। তবে বাজেটের মধ্যে থাকা ফিচার ফোনের জন্য এটাই সবচেয়ে ভাল। 
  • এই ফোনে রয়েছে একটি Unisoc চিপসেট। তার সঙ্গে ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজের পরিমাণ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 
  • নোকিয়া ৩২১০ ৪জি ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ যা টর্চের মতোও কাজ করবে। একটি QWERTY কিপ্যাড রয়েছে নোকিয়ার এই ফোনে, যেমনটা ২৫ বছর আগে লঞ্চ হওয়া মডেলে ছিল। নতুন সংযোজন হয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং সাপোর্ট। 
  • কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে নোকিয়ার এই ফোনে রয়েছে ব্লুটুথ ৫.০, এমএফ রেডিও, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এছাড়াও ইউজাররা এই ফিচার ফোনে ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা পাবেন। ১৪৫০ এমএএইচ ব্যাটারিও রয়েছে নোকিয়ার এই ফোনে। 
  • নোকিয়ার ফোনে ছিল স্নেক গেম। প্রথম যখন নোকিয়া ফোন লঞ্চ হয়েছিল তখন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই মোবাইল গেম। সেই স্নেক গেম খেলা যাবে নোকিয়া ৩২১০ ৪জি ফোনেও। ইউটিউবের সমস্ত কনটেন্ট দেখতে পাবেন এই ফোনে। 

আরও পড়ুন- ওয়াশিং মেশিনে ফোন কাচা হলেও থাকবে একদম ঠিক ! ওপ্পোর নতুন ৫জি ফোনে আর কী কী চমক রয়েছে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget