এক্সপ্লোর

Oppo Reno 8 Series: ভারতে কবে লঞ্চ হবে ওপ্পো রেনো ৮ সিরিজ? দেখুন সম্ভাব্য দাম ও ফিচার

Oppo Smartphones: ভারতে ওপ্পো রেনো ৮ এবং ওপ্পো রেনো ৮ প্রো- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৮ জুলাই।

কলকাতা: ওপ্পো রেনো ৮ সিরিজ (Oppo Reno 8 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১৮ জুলাই এই স্মার্টফোন সিরিজ (Smartphone Series) দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে, ভারতে ওপ্পো (Oppo) রেনো ৮ সিরিজের মধ্যে দুটো ফোন লঞ্চ হবে। বেসিক মডেল ওপ্পো রেনো ৮ (Oppo Reno 8) এবং ওপ্পো রেনো ৮ প্রো (Oppo Reno 8 Pro)- এই দুই ফোন ভারতে আসতে চলেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই স্মার্টফোন সিরিজ কেনা যাবে। এর সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো প্যাড এয়ার (Oppo Pad Air), সংস্থার নতুন ট্যাবলেট।

ভারতে ওপ্পো রেনো ৮ সিরিজের সম্ভাব্য দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

ওপ্পো রেনো ৮ ফোনের দাম ৩০ থেকে ৩৩ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি শোনা গিয়েছে। তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। সেগুলি হল যথাক্রমে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্ট। শিমার ব্ল্যাক এবং শিমার গোল্ড, এই দুই রঙে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ৮ সিরিজের বেসিক মডেল।

অন্যদিকে ওপ্পো রেনো ৮ প্রো ফোনের দাম ভারতে হতে পারে ৪৫ থেকে ৪৬ হাজার টাকার মধ্যে। এই ফোন ভারতে লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। গ্লেজড ব্ল্যাক এবং গ্লেজড গ্রিন- এই দুই রঙে ওপ্পো রেনো ৮ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।

ওপ্পো রেনো ৮ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।
  • এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।

ওপ্পো রেনো ৮ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।
  • ওপ্পোর এই স্মার্টফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনেও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- বইয়ের মতো পড়তে পারবেন, নতুন ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে ওপ্পো

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget