এক্সপ্লোর

Realme Smartphone: ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, রিয়েলমির নতুন ফোনের দাম ১০ হাজারেরও কম

Realme C53: এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।

Realme Smartphone: রিয়েলমি সি৫৩ (REalme C53) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে রয়েছে রিয়েলমি সি৫৩ ফোনে। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। রিয়েলমির ডায়নামিক র‍্যাম ফিচারের সাহায্যে বাড়ানো যায় র‍্যামের পরিমাণ। ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

ভারতে রিয়েলমি সি৫৩ ফোনের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। দু'টি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। বিক্রি শুরু হবে ২৬ জুলাই থেকে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। 

রিয়েলমি সি৫৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে অ্যাড্রয়েড ১৩ বেসড Realme UI T Edition- এর সাপোর্ট। 
  • এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ১২এনএম চিপসেট।
  • রিয়েলমি সি৫৩ ফোএর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি ক্যামেরা সেনসর।
  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

ইনফিনিক্সের নতুন ফোন ভারতে লঞ্চ হয়েছে কয়েকদিন আগেই

ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোন। এই ফোন লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের সাকসেসর হিসেবে। ইনফিনিক্সের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। Aurora Black এবং Knight Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোন। ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সংস্থার দাবি, একবার চার্জ দিলে এই ফোন চালু থাকবে সারাদিন। এই ফোনের র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব Memfusion RAM ফিচারের মাধ্যমে। 

আরও পড়ুন- স্মার্টফোনের ব্যাটারির 'mAh' আসলে কী জানেন? ৫০০০mAh ব্যাটারির ফোন কেনা কি আদৌ যুক্তিযুক্ত?

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget