এক্সপ্লোর

Realme Narzo 50i Prime: ভারতে লঞ্চ হল রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোন, দাম কত? কী কী স্পেসিফিকেশন রয়েছে

Realme Smartphone: রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে। দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।

Realme Smartphone: রিয়েলমি নারজো ৫০আই প্রাইম (Realme Narzo 50i Prime) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। রিয়েলমি (Realme) সংস্থার দাবি, এই ব্যাটারি চারদিন পর্যন্ত অডিও প্লেব্যাক টাইম দিতে পারে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট এবং মাইক্রো এসডি কার্ড। এর সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। একটি অক্টা-কোর চিপসেট রয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনের সাহায্যে। ডার্ক ব্লু এবং মিন্ট গ্রিন- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোন।

ভারতে রিয়েলমি নারজো ৫০আই প্রাইমের দাম এবং উপলব্ধতা

রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। ২৩ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অ্যামাজনের প্রাইম মেম্বাররা ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই ফোন কেনার সুযোগ পাবেন। ২৩ তারিখ থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ সেল শুরু হতে চলেছে। ফলে রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনের দামে কিছুটা ছাড় থাকবে বলেও মনে করা হচ্ছে।

রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T612 প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১১ বেসড Realme UI Go Edition- এর সাহায্যে।
  • রিয়েলমির এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের AI মেন ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে চারদিন পর্যন্ত অডিও প্লেব্যাক সাপোর্ট দিতে পারবে এই ব্যাটারি।
  • রিয়েলমি নারজো ৫০আই ফোনে রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট যার সাহায্যে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এমনিতে এই ফোনে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনের ওজন প্রায় ১৮২ গ্রাম এবং এই ফোন ৮.৫ মিলিমিটার পুরু।

আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ভারতে হাজির বাজেট ফোন রিয়েলমি সি৩০এস, দাম কত?

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget