এক্সপ্লোর

Realme Narzo N55: মিনি ক্যাপস্যুল ফিচার, ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ভারতে রিয়েলমি নারজো এন৫৫ ফোনের দাম কত?

Realme Smartphone: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো 'এন' সিরিজের প্রথম ফোন রিয়েলমি নারজো এন৫৫।

Realme Narzo N55: রিয়েলমি নারজো এন৫৫ (Realme Narzo N55) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে মিনি ক্যাপস্যুল (Mini Capsule) ফিচার। এর আগে এই ফিচার প্রথম দেখা গিয়েছিল রিয়েলমি সি৫৫ (Realme C55) ফোনে। চলতি বছরের শুরুর দিকে রিয়েলমি 'সি' সিরিজের এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এই মিনি ক্যাপস্যুল ফিচার আসলে অনেকটা আইফোন ১৪ প্রো- এর ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। রিয়েলমি 'এন' সিরিজের প্রথম ফোন হিসেবে দেশে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৫৫ ফোন। এই ফোনে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের AI ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৩৩ ওয়াটের Supervooc ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি নারজো এন৫৫ ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে। 

রিয়েলমি নারজো এন৫৫ ফোনের দাম 

ভারতে এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দা, ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ১৮ এপ্রিল শুরু হবে ফোনের বিক্রি। স্পেশ্যাল লাইভ অনলাইন সেল চালু হবে ১৩ এপ্রিল দুপুর ১২টা থেকে। এক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টে ৭০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। আর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে ছাড় পাবেন ১০০০ টাকা। রিয়েলমি এবং অ্যামাজনের সাইটে এই ছাড় পাওয়া যাবে। এছাড়াও ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চালু থাকবে স্পেশ্যাল অফার। প্রাইম ব্লু এবং প্রাইম ব্ল্যাক রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৫৫ ফোন। থাকবে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অন্যান্য অফারও।

রিয়েলমি নারজো এন৫৫ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Realme UI out-of-the-box- এর সাহায্যে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি নারজো এন৫৫ ফোনে। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • রিয়েলমি নারজো এন৫৫ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে এই ফোনে। 

আরও পড়ুন- শূন্য থেকে ৩০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে, ভারতে হাজির ভিভো ওয়াই১০০এ ফোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget