এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং গ্যালাক্সি এ৩৫- এই দুই ৫জি ফোনের দাম ভারতে কত?

Samsung Galaxy A55 5G and Samsung Galaxy A35 5G: স্যামসাং এই দুই ফোনের ক্ষেত্রে ৩০০০ টাকা ক্যাশব্যাক দেবে ক্রেতাদের। তবে এই ক্যাশব্যাক পাওয়ার জন্য নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে।

Samsung Galaxy Smartphone: স্যামসাং ভারতে লঞ্চ করেছে গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) এবং গ্যালাক্সি এ৩৫ ৫জি (Samsung Galaxy A35 5G) ফোন। তবে এই ফোন লঞ্চের সময় দাম ঘোষণা করেনি স্যামসাং সংস্থা। এবার স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- এই দুই ফোনের দাম এবং অফার প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। 

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- এই দুই ফোনের দাম ভারতে কত, কী কী অফার রয়েছে 

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪২,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৪৫,৯৯৯ টাকা। Awesome Iceblue এবং Awesome Navy- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন। 

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। Awesome Lilac, Awesome Iceblue, Awesome Navy- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন। 

স্যামসাং এই দুই ফোনের ক্ষেত্রে ৩০০০ টাকা ক্যাশব্যাক দেবে ক্রেতাদের। তবে এই ক্যাশব্যাক পাওয়ার জন্য এইচডিএফসি, ওয়ান কার্ড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। এইসব কার্ড থাকলে ক্রেতারা ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশনও পাবেন। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ক্ষেত্রে ১৭৯২ টাকা এবং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের ক্ষেত্রে ১৭৩২ টাকায় ইএমআই শুরু হচ্ছে। 

Samsung.com- এ Live Commerce- এর মাধ্যমে কেনা যাবে এই দুই ফোন। এর পাশাপাশি স্যামসাংয়ের এক্সক্লুসিভ এবং পার্টনার স্টোর থেকেও এই ফোন দু'টি কেনা যাবে। ১৮ মার্চ থেকে অনলাইন মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ৫জি ফোন কেনা যাবে। 

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- এই দুই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ৫জি ফোনে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন সংস্থার নিজস্ব Exynos 1480 প্রসেসর এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে সংস্থার নিজস্ব Exynos 1380 চিপসেট রয়েছে। 

আরও পড়ুন- ৫০ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন আসুসের নতুন ভিভোবুক ১৫, কী কী ফিচার রয়েছে এই ল্যাপটপে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget