এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসছে 'এআই' ভিত্তিক নতুন ফিচার, এবার কী সুবিধা পাবেন ইউজাররা?

WhatsApp Profile Picture: হোয়াটসঅ্যাপে 'অবতার' তৈরি করার সময় ইউজাররা স্টিকার ব্যবহার করতে পারেন। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের এআই প্রোফাইল ফিচারের ক্ষেত্রেও তাই হবে।

WhatsApp Features: ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে (WhatsApp Android Version) আসতে চলেছে নতুন একটি ফিচার (WhatsApp Features)। ইতিমধ্যেই সেই ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম এআই প্রোফাইল ফটো (AI Profile Photo)। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে এবার ইউজাররা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই চালু হয়েছে 'অবতার'। এই 'অবতার'- এর সাহায্যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার তৈরি করা যায়। হোয়াটসঅ্যাপের এই 'অবতার' ফিচার যথেষ্ট জনপ্রিয়ও। এবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হতে চলেছে এআই প্রোফাইল ফটো ফিচার। 

সবে কাজ শুরু হয়েছে এই ফিচার নিয়ে। বিটা ভার্সানের ইউজারদের জন্যেও উপলব্ধ হয়নি। অর্থাৎ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে এই এআই প্রোফাইল ফটো ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হতে দেরি রয়েছে। তবে আগামী দিনে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানের কোনও আপডেটেড মাধ্যমে এই ফিচার যুক্ত হবে একথা নিশ্চিত। আইওএস ভার্সানেও এই ফিচার চালু হবে বলে আশাবাদী প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। মূলত হোয়াটসঅ্যাপের এই এআই প্রোফাইল ফটো ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দ অনুসারে প্রোফাইল ছবি তৈরি করে নিতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে। ইউজারের মুড, পার্সোনালিটি, ইন্টারেস্ট- এইসবের ভিত্তিতে তৈরি করা যাবে এআই ভিত্তিক পার্সোনালাইজড প্রোফাইল পিকচার। 

হোয়াটসঅ্যাপে 'অবতার' তৈরি করার সময় ইউজাররা স্টিকার ব্যবহার করতে পারেন। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের এআই প্রোফাইল ফিচারের ক্ষেত্রেও তাই হবে। স্টিকার ব্যবহার করে বেশ মজার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার তৈরির সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। কবে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই এআই প্রোফাইল পিকচার ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য কাজকর্ম শুরু হলেও পরবর্তীতে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে কিনা তাও নিশ্চিত ভাবে জানা যায়নি। 

হোয়াটসঅ্যাপ স্টেটসে নতুন আপডেট 

কে বা কারা আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাবেন আর কারা পাবেন না, সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইউজারদের হাতে। তবে ইউজারদের এই ক্ষমতা আর একটু বাড়তে চলেছে বলে খবর। যুক্ত হতে চলেছে নতুন কিছু টুলস। তার ফলে ইউজারদের সুরক্ষা এবং গোপনীয়তা আরও বাড়বে। আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে এই আপডেট যুক্ত হতে চলেছে বলে খবর। 

আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে স্মার্ট টিভি ! ইউজারদের জন্য চমক শাওমির 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget