এক্সপ্লোর

Whatsapp Features: এডিট অপশনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে হোয়াটসঅ্যাপে, আসছে নতুন ফিচার

Whatsapp Edit Button: হোয়াটসঅ্যাপের মেসেজ যে এডিট করা যাবে, এই প্রসঙ্গে নোটিফিকেশন ইউজারদের কাছে কবে পৌঁছবে অর্থাৎ কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপেও (Whatsapp) যে ট্যুইটারের (Twitter) মতো 'এডিট' অপশন (Whatsapp Edit Button) চালু হবে সেকথা আগেই শোনা গিয়েছিল। এবার শোনা গিয়েছে যে, ইতিমধ্যেই এই মেসজেইং অ্যাপ সংস্থা তাদের এডিট বাটন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। হোয়াটসঅ্যাপের একদম নতুন বিটা ভার্সানে (অ্যান্ড্রয়েডের জন্য) 'এডিট' অপশন দেখা গিয়েছে। এর থেকে অনুমান যেভাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চাইছে সেভাবে এই ফিচার কাজ করলে জনসাধারণের জন্য খুব দ্রুত এই ফিচার চালু করা হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo এই খবর প্রকাশ্যে এনেছে। একটি স্ক্রিনশটও শেয়ার করেছে এই সংস্থা। সেখানে দেখা গিয়েছে প্রতিটি মেসেজ বক্সে একটি 'এডিটেড' লেবেল দেওয়া হয়েছে। এর থেকে মনে করা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে 'এডিট' বাটন চালু হতে আর বোধহয় বেশি দেরি নেই। 

তবে হোয়াটসঅ্যাপের মেসেজ যে এডিট করা যাবে, এই প্রসঙ্গে নোটিফিকেশন ইউজারদের কাছে কবে পৌঁছবে অর্থাৎ কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করার পর সময় এবং তারিখ দেখা যাবে কিনা, তাও স্পষ্ট নয়। অর্থাৎ কখন মেসেজ এডিট হয়েছে সেই প্রসঙ্গে তথ্য পাওয়া যাবে কিনা তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, ইউজাররা মাত্র ১৫ মিনিট পাবেন মেসজে এডিট করার জন্য। অর্থাৎ মেসেজ পাঠানোর পর ইউজারের চোখে যদি কোনও ভুল ধরা পড়ে সেটাই বদলানোর সময় দেওয়া হবে। পুরো মেসেজ পরিবর্তনের সুযোগ হয়তো পাবেন না ইউজাররা। 

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করার পর ইউজাররা সেইসব মেসেজ পুনরায় দেখতে বা চেক করতে পারবেন কিনা তাই এখন স্পষ্ট ভাবে জানা যায়নি। কারণ হোয়াটসঅ্যাপে 'এডিট' বাটনের অপশন চালু হলে তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। বর্তমানে শুরু এটুকুই অনুমান করা গিয়েছে যে হোয়াটসঅ্যাপের এই ফিচার দ্রুত চালু হতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েডের 2.22.22.14 beta update version- এ এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে তাড়াতাড়িই চালু হবে স্টেবল ভার্সানেও। অর্থাৎ সব হোয়াটসঅ্যাপ ইউজাররা এই ফিচারের সুবিধা পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠানোর পর যদি ভুল ধরা পড়ে তাহলে মেসেজ ডিলিট করে পুনরায় তা লিখে পাঠানো ছাড়া অন্য অপশন নেই ইউজারদের কাছে। মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ইউজাররা দুটো অপশন পান। ডিলিট ফর মি এবং ডিলিট ফর এভরিওয়ান। এই ডিলিট ফর এভরিওয়ান অপশনের মেয়াদ বেড়েছে আগের তুলনায়। 

আরও পড়ুন- স্মার্টফোন, স্মার্টটিভির পর এবার ল্যাপটপ, ভারতে ব্যবসা বাড়াতে ইনফিনিক্সের নয়া উদ্যোগ

 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget