এক্সপ্লোর

Mira Murati: তিন ভাষায় দক্ষ, কাজ করেছেন টেসলায়, ChatGPT- র মূল সংস্থা OpenAI- এর নতুন সিইও মীরা মুরাতি

OpenAI's New CEO: লিপ মোশন নামের একটি ভার্চুয়াল রিয়েলিটি সংস্থায় কর্মরত ছিলেন মীরা। সেখানে তাঁর মূল লক্ষ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন বাস্তব জীবনে যুক্ত করা।

Mira Murati: ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছে OpenAI সংস্থা। এবার সংস্থার অন্তর্বর্তী সিইও পদে আসীন হয়েছে মীরা মুরাতি। এর আগে তিনি ছিলেন OpenAI সংস্থার চিফ টেকনোলজি অফিসার। ChatGPT আবিষ্কারের পর হইচই শুরু হয়েছিল স্যাম অল্টম্যানকে (Sam Altman) নিয়ে। স্বভাবতই এভাবে আচমকা তাঁকে বরখাস্ত করা নিয়েও শোরগোল তৈরি হয়েছে। এর পাশাপাশি মীরা মুরাতিকে (Mira Murati) নিয়েও আগ্রহ রয়েছে অনেকেরই মনে। চলুন জেনে নেওয়া যাক কে এই মীরা মুরাতি যিনি বর্তমানে বসেছেন স্যাম অল্টম্যানের দায়িত্বে। 

মীরা মুরাতি

অ্যালবেনিয়ায় জন্মগ্রহণ করলেও মীরা মুরাতির বেড়ে ওঠা কানাডায়। ডার্টমাউথ কলেজে পড়াশোনা করেছেন তিনি। আর সেই সময়েই জাহির করেছিলেন নিজের পারদর্শীতা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি যে বিখ্যাত তা বুঝিয়েছিলেন একটি হাইব্রিড রেসিং কার তৈরি করে। OpenAI সংস্থায় কাজ করার আগেও একাধিক ক্ষেত্রে কাজ করে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন মীরা। এরোস্পেস, অটোমোটিভ, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর, অগমেন্টেটেড রিয়েলিটি বা এআর- এইসব মাধ্যমে কাজ করেছেন তিনি। এরপর ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলাতে যোগ দিয়েছিলেন তিনি। সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে টেসলা সংস্থায় কাজ করেছেন মীরা মুরাতি। মডেল এক্স তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 

লিপ মোশন নামের একটি ভার্চুয়াল রিয়েলিটি সংস্থায় কর্মরত ছিলেন মীরা। সেখানে তাঁর মূল লক্ষ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন বাস্তব জীবনে যুক্ত করা, বাস্তবের পৃথিবীর নিরিখে এইসব এআই অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে তা পরীক্ষা নিরীক্ষা করা। প্রযুক্তির পাশাপাশি ইটালিয়ান, অ্যালবেনিয়ান এবং ইংরেজি- এই তিন ভাষাতেও সমান দক্ষ মীরা মুরাতি। OpenAI সংস্থায় তিনি যোগদান করেছিলেন ২০১৮ সালে। সেই সময় তাঁর দায়িত্ব ছিল সুপারকম্পিউটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজকর্ম করা এবং তার পাশাপাশি রিসার্চ টিমকে ম্যানেজ করা অর্থাৎ ওই দলের ম্যানেজার ছিলেন তিনি। এছাড়াও সংস্থার লিডারশিপ টিমেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। এই লিডারশিপ টিম যে সমস্ত সিদ্ধান্ত নিত তার বাস্তবায়ন করা ছিল মীরা মুরাতির অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ। গতবছর অর্থাৎ ২০২২ সালে ChatGPT- র যাবতীয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন- ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করল OpenAI, নতুন সিইও কে? ইস্তফা দিয়েছেন সংস্থার প্রেসিডেন্টও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget