এক্সপ্লোর

South 24 Parganas:নাকা তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার বিপুল অর্থ, ধৃত গাড়িচালক-সহ ২

Money Recovered:নাকা তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অর্থ। গ্রেফতার করা হয় ২ জনকে। বারুইপুর টং তলার ঘটনা। গ্রেফতার ওই গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে।

রঞ্জিৎ হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা: নাকা তল্লাশির (naka checking) সময় গাড়ি (car) থেকে উদ্ধার বিপুল পরিমাণ (huge amount) অর্থ (money)। গ্রেফতার (arrest) করা হয় ২ জনকে। বারুইপুর টং তলার ঘটনা। 

কী ঘটেছিল?
গত কাল রাতে বারুইপুর টং তলাতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। কোথা থেকে এল এই অর্থ? কোন উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল? কোথায়ই বা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল? তদন্তকারীদের একাংশের বক্তব্য, প্রশ্নগুলির উত্তর স্পষ্ট ছিল না। এর পরই গ্রেফতার করা হয় ওই গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। নবীনের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকেই চার লক্ষ অষ্টাশি হাজার টাকা উদ্ধার হয়।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাঁদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এর আগে হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘিরে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। 

শহরে টাকা...
গত জুলাই মাসে পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই নোটের বান্ডিল উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কক, রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারিকে। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড।  কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা যায়, বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের। ‘ইডি কি শুধু ব্যক্তিবিশেষে তৎপর হয়?’ ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ করে তৃণমূলের। এর পর অগাস্টে লালবাজার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে সিআইডি। ৩ লক্ষ ৩১ হাজারের বেশি টাকা উদ্ধারের পাশাপাশি আড়াইশো রুপোর কয়েন উদ্ধার হয়। টাকা-সহ ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গ্রেফতারির তদন্তেই সেখানে তল্লাশি চালিয়েছিলেন সিআইডি। অক্টোবর মাসে আবার হাওড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনার গয়না উদ্ধারের ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। বাড়ির গ্যারাজে রাখা গাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনার গয়না উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। লালবাজারে বেসরকারি ব্যাঙ্কের তরফে অভিযোগ জানানো হয়। একটি অ্যাকাউন্টে হঠাৎ মোটা টাকার লেনদেন সংক্রান্ত অভিযোগ জানিয়ে তথ্য দেওয়া হয়। সেই মামলার তদন্তে নামে লালবাজারের সাইবার ও অন্যান্য বিভাগের গোয়েন্দারা। শিবপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশের অভিযানে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২ কোটি টাকা ও সোনার গয়না। 

আরও পড়ুন:সিবিআইয়ের জালে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget