এক্সপ্লোর

আনন্দ লাইভ: পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের গাড়িতে হামলা, দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

পশ্চিম মেদিনীপুরের পাঁচখুরি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগ, রাহুল সিনহার ওপরও হামলা করা হয়েছে। এই ঘটনায় ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সাসপেন্ড হয়েছেন ৩ পুলিশ অফিসার। বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় মন্ত্রী ও রাহুল সিনহার গাড়িতে হামলার ঘটনা ঘটে। 

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর, বুকে ও পিঠে চোট। মারধরের জেরে মাথা ফাটল ২ নিরাপত্তা রক্ষীর। আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের। 

ভোটগণনা হয়েছে ২ মে। দীর্ঘ টানাপোড়েনের পর ৫ দিনের মাথায় গণনাকেন্দ্র থেকে প্রশাসনিক কার্যালয়ে পৌঁছল নন্দীগ্রামের সব ইভিএম। বৃহস্পতিবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সমস্ত ইভিএম হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল থেকে সরিয়ে অতিরিক্ত জেলাশাসকের অফিসের পাশে ওয়াররুমে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের তরফে পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হয়। ২ মে রাতে নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই ওই কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে ২ মে রাত থেকে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। তাঁদের আপত্তিতে গণনাকেন্দ্র হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল থেকে ইভিএম সরানো সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের নব নিযুক্ত জেলাশাসক পূর্ণেন্দু মাজির আশ্বাসে জট কাটে। 

রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮,৪৩১ জন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৩৫,০৬৬। বর্তমানে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২২,৭৭৪। নতুন করে মৃত্যু হয়েছে ১১৭ জনের। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১,৯৬৪। হাসপাতাল বা সেফ হোম থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৮,০০,৩২৮ জনকে। আজকের হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে ১৭,৪১২ জনকে।

ভিডিও জেলার

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget