Bharat Bandh: কেন্দ্রের একাধিক নীতির প্রতিবাদে বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন ।Bangla News
কেন্দ্রের একাধিক নীতির প্রতিবাদে বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। কোচবিহারে আজও বেসরকারি বাস চলছে না। দোকানওপাটও কিছু জায়গায় বন্ধ। পুলিশি পাহারায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মীরা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস থেকে হুমকি দিয়ে যাত্রীদের নামিয়ে দিলেন ধর্মঘটের সমর্থকরা। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারও। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়কে আজ সকাল ৬টা থেকে অবরোধ করেন ধর্মঘটীরা। দিঘা যাওয়ার এই রাস্তায় অবরোধের জেরে দাঁড়িয়ে যায় সার সার গাড়ি। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে চলে অবরোধ।






















