Sandeshkhali News: শেখ শাহজাহান ও তাঁর ভাইকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। ABP Ananda Live
West Bengal News: শেখ শাহজাহান (Sheikh Sahajahan) একা নন, এবার তাঁর ভাই ও শাগরেদদের গ্রেফতারি চেয়ে বেড়মজুরের ঝুপখালিতে (Jhupkhali) নতুন করে বিক্ষোভ শুরু হল। শেখ শাহজাহান ও তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন মহিলারা। এদিন দল বেঁধে অভিযোগ জানাতে যাচ্ছিলেন তাঁরা। ১৪৪ ধারা জারি থাকার যুক্তি দেখিয়ে পুলিশ মহিলাদের বাধা দিলে উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন এবং বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে জমি দখল, ভোট লুঠ, নারী নির্যাতন, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ভুরিভুরি অভিযোগ রয়েছে। অশান্তির আশঙ্কায় নামানো হয়েছে র্যাফ। ABP Ananda Live





















