এক্সপ্লোর

Rainfall Updates: রাতভর দফায় দফায় বৃষ্টি,সপ্তাহান্তের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর?

ABP Ananda LIVE : গত দুই দিন আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাজ পড়ে একাধিক জনের মৃত্যু হয়েছে। কোথায় কোথায় ভারীর বৃষ্টির সম্ভাবনা ? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ কেটে যাওয়ার পরেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। IMD সূত্রে খবর, আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভারী বৃষ্টি চলছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে উপকূলবর্তী এলাকায়। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। ভারী বৃষ্টির সঙ্গে অমাবস্যার কোটালের জেরে উত্তাল নদী ও সমুদ্র। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করতে মাইকে প্রচার করছে জেলা প্রশাসন। সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর দিকে নজর রাখছে সেচ দফতর। দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

ভিডিও জেলার

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

সেরা শিরোনাম

Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget