এক্সপ্লোর
১০টায় সারাদিন: ফাইজারের পর এবার Corona Vaccine ব্যবহারের অনুমতি চাইল Serum
BJP-র উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ির ফুলবাড়ি। প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, পুলিশের রাবার বুলেট ও লাঠির ঘায়ে মৃত্যু হয়েছে তাদের এক কর্মীর।আগামীকাল উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে BJP। Suvendu-কে নিয়ে জল্পনার মধ্যে মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ছিলেন না অধিকারী পরিবারের কোনও সদস্য। এদিন Mamata-র সভার আগে পূর্ব মেদিনীপুরে দেখা যায় Suvendu-র ছবি সম্বলিত পোস্টার। ফাইজারের পর এবার জরুরিভিত্তিতে Corona টিকা ব্যবহারের অনুমতি চাইল সিরাম ইনস্টিটিউট। সরকারের কাছে টিকা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে Corona Vaccine তৈরি করছে সিরাম। দেশে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৩৯১ জনের। একদিনে আক্রান্ত প্রায় ৩৩ হাজার। সংক্রমণ বেড়ে প্রায় ৯৬ লক্ষ ৭৭ হাজার। মৃত্যু ১ লক্ষ ৪০ হাজার পেরিয়েছে। দেশে মোট করোনামুক্ত প্রায় ৯১ লক্ষ ৪০ হাজার। বিশ্বে একদিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ৫ লক্ষ, মৃত্যু হয়েছে ৭৭১৫ জনের। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৬ কোটি ৭০ লক্ষ পার। মৃতের সংখ্যা বেড়ে ১৫,৩৫,০৩৮ জন। করোনাকে জয় করে সুস্থ ৪ কোটি ৩০ লক্ষ পার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ সকাল থেকেই ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আমেজ থাকলেও, কলকাতায় স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা।
খবর
দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















