এক্সপ্লোর
Reporter Stories: নৈহাটিতে বিস্ফোরণের তীব্রতায় তৈরি হয়েছে প্রায় দশ ফুট গভীর গর্ত
নৈহাটিতে বিস্ফোরণের তীব্রতায় তৈরি হয়েছে প্রায় দশ ফুট গভীর গর্ত। গর্তের পাশে মিলেছে রুপোলি রঙের পাউডার। বিস্ফোরণের জেরে পাউডার ছড়িয়ে পড়ে বলে অনুমান তদন্তকারীদের। ঘটনাস্থলে রয়েছে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসোপোজাল স্কোয়াড। নমুনা সংগ্রহ করছেন স্কোয়াডের কর্মীরা। নৈহাটি পুরসভার চেয়ারম্যানও যান ঘটনাস্থলে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। রাত থেকে রয়েছে পুলিশি প্রহরা। নৈহাটির ছাইঘাটে বাজেয়াপ্ত করা বাজি গত কয়েক দিন ধরে গঙ্গার পাড়ে নিষ্ক্রিয় করছিল পুলিশ। গতকাল বিস্ফোরণের তীব্রতা ছিল মারাত্মক। ক্ষতিগ্রস্ত হয় নৈহাটি-চুঁচুড়ায় অনেক বাড়ি। পুলিশ সূত্রে দাবি, একসঙ্গে অনেক বাজির মশলা নিষ্ক্রিয় করতে গিয়েছিল বম্ব স্কোয়াড। বিস্ফোরক সাজানোর গন্ডগোলের জেরেই এই ঘটনা।
বাংলা
কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















