এক্সপ্লোর
বেনিয়াপুকুরের ক্রিস্টোফার রোডে করোনা আতঙ্কে মৃতদেহ বাড়ি থকে বের করতে বাধা দেওয়ার অভিযোগ
খাস কলকাতায় করোনা আতঙ্কে মৃতদেহ বাড়ি থকে বের করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ওই ঘটনা ঘটেছে বেনিয়াপুকুরের ক্রিস্টোফার রোডে। এক বৃদ্ধার মৃত্যুর পর স্থানীয়দের একাংশ করোনা সন্দেহে মৃতদেহ বাড়ি থেকে বের করতে বাধা দেন বলে অভিযোগ মৃতার পরিবারের। স্থানীয়দের পাল্টা দাবি, রাতে লুকিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মৃতার পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে করোনার উল্লেখ নেই। অকারণে স্থানীয়রা বাধা দিচ্ছেন বলে মৃতার পরিবারের দাবি। পুলিশ ও স্বাস্থ্য দফতরকে জানিয়েও লাভ হয়নি বলে তাদের অভিযোগ। শেষপর্যন্ত ২০ ঘণ্টা পর মৃতদেহ বাড়ি থেকে বের করা সম্ভব হয়।
আরও দেখুন
















