এক্সপ্লোর
'নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সম্মান প্রাপ্তিই শেষ কথা' কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ না দিয়ে বেরিয়ে এসে ট্যুইট রাজ্যপালের
প্রবল ছাত্র বিক্ষোভের মুখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উত্সবে যোগ না দিয়েই ফিরে গেলেন রাজ্যপাল। ফেরার পর ট্যুইট করে তিনি জানান, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ডিলিট প্রাপ্তি নিয়ে রাজ্যপালের ট্যুইট। ট্যুইটারে জগদীপ ধনকড় লিখেছেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, উপাচার্য ও অন্যদের উপস্থিতিতে আমি ডিলিটের মানপত্রে সই করেছি। তিনি অসাধারণ গুণসম্পন্ন একজন মানুষ। ওঁর বিনম্র আচরণ, গভীরতা আমাকে মুগ্ধ করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ না দিয়ে বেরিয়ে আসার সময়, আমি উপলব্ধি করলাম, নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সম্মান প্রাপ্তিই শেষ কথা।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















