District News : ২০ তারিখ ফের নন্দীগ্রামে মমতা, করতে পারেন ৮টি জনসভা
আঘাত লাগার পর প্রথমবার। ১৯-২০ মার্চ নিজে নির্বাচনী কেন্দ্র, নন্দীগ্রামে যাচ্ছেন মমতা। নন্দীগ্রাম এক এবং দু’নম্বর ব্লকে মোট আটটি জনসভা করতে পারেন তিনি।
এক ছাদের নীচেই তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক আঁকা মুখোশ। নন্দীগ্রামের পটুয়াপাড়ায় চূড়ান্ত ব্যস্ততা পটশিল্পীদের। করোনা পরিস্থিতিতে শিল্পীদের আর্থিক সমস্যা মেটাতে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা প্রধান প্রতিদ্বন্দ্বী তিন দলেরই। নন্দীগ্রামকাণ্ড নিয়ে বাঁকুড়ার সভা থেকে পাল্টা কটাক্ষ অমিত শাহের।
বিজেপিতে যোগদানের ৩ মাসের মাথায় ছুটে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাত্প্রার্থী হয়ে! বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, অধুনা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি তৃণমূলনেত্রী। এ নিয়েই শুরু হয়েছে তরজা।






















