এক্সপ্লোর

Subhankar Banerjee Passes Away: তাল কাটল জীবনের ছন্দে, অকাল প্রয়াণ বিশিষ্ট তবলা শিল্পী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের | Bangla News

প্রয়াত বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, ডবল ডোজ টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। বয়স হয়েছিল ৫৪ বছর। শিল্পীর মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। 

মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই করেও হেরে গেলেন শিল্পী। প্রয়াত বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, ডবল ডোজ টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হন শিল্পী। গত ২ জুলাই তাঁকে ভর্তি করা হয় মেডিকা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, করোনায় মারাত্মক ক্ষতি হয় শিল্পীর ফুসফুসের। রাখা হয় একমো সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন, একমো সাপোর্টে চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন শিল্পী। কিন্তু মঙ্গলবার রাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার দুপুর ১টা ১০-এ শেষ হয়ে যায় ৫৪ বছরের তবলা শিল্পীর সব লড়াই। পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।
 পরিবার সূত্রে খবর, প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হবে বাইপাসের ধারের বাড়িতে। পরে বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতে। সেখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শিল্পী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দরবারে করেছেন বাংলার প্রতিনিধিত্ব। দেশ-বিদেশের বিভিন্ন দিকপাল শিল্পীর সঙ্গে করেছেন সঙ্গত। একই মঞ্চে অনুষ্ঠান করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত যশরাজ সহ বহু বিশিষ্ট শিল্পীর সঙ্গে। এককভাবেও তিনি ছিলেন অনবদ্য। তবলা বাজানোর পাশাপাশি, ভালবাসতেন গান গাইতে। করেছিলেন কয়েকটি অ্যালবামও। অসংখ্য পুরস্কারের পাশাপাশি, পেয়েছেন রাজ্যের ‘সঙ্গীত সম্মান’ এবং ‘সঙ্গীত মহা সম্মান’।   পড়ে রইল সব কিছু, সব সৃষ্টি... সব তাল। 
বিদায় নিলেন শিল্পী। 

 

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv

About Channel: ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms command the attention of million of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...

 

Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en

 

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpananda

 

Twitter: https://twitter.com/abpanandatv

 

Google+: https://plus.google.com/+abpananda

 

ভিডিও কলকাতা

NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

সেরা শিরোনাম

West Bengal News Live: কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
Cockroach Janta Party: বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?
বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?
CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget