এক্সপ্লোর

Reason for train accident: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য় কারণ কী ?

করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য় কারণ কী? ভুল না গাফিলতি? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আগেও ঘটেছিল এমন ঘটনা। কিন্তু সে-যাত্রায় বড় ক্ষতি এড়ানো গিয়েছিল। তাই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, বারবার সতর্কতা সত্ত্বেও ঘুম ভাঙেনি রেলের?
 
একইরকম দুর্ঘটনা আগেও ?
 
ABP Ananda র এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, ৫ মাস আগেই মাইসোর ডিভিশনে একইরকম দুর্ঘটনার সম্মুখীন হয় আপ সম্পর্ককান্তি এক্সপ্রেস। ৮ ফেব্রুয়ারি পয়েন্টের ভুলে মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে যায় সম্পর্ককান্তি এক্সপ্রেস। গতি কম থাকায় বিপর্যয় এড়াতে সক্ষম হন লোকো পাইলট। চিঠি দিয়ে বিষয়টি উচ্চপদস্থ কর্তাদের জানান সাউথ ওয়েস্ট রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার। তারপরেও বালেশ্বর দুর্ঘটনা এড়াতে পারল না রেল! যদিও রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
 
দক্ষিণ পশ্চিম রেলওয়ের প্রধান প্রধান অপারেশন ম্যানেজার হরি শঙ্কর বর্মা তাঁর লেখা নোটে উল্লেখ করেন, "যদি সংকেত রক্ষণাবেক্ষণ ব্যবস্থাটি অবিলম্বে পর্যবেক্ষণ করা না হয় এবং সংশোধন করা না হয়, তাহলে এটি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে"। রবিবারের সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টি উত্থাপন করা হয়। তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে ট্যুইটে প্রশ্ন তোলেন, কেন রেলওয়ে এই চিঠিতে উল্লিখিত সিস্টেমের ব্যর্থতার সতর্কতাকে উপেক্ষা করেছে?
 
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সিগনালের সমস্যার কারণেই ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা হয়েছে বালেশ্বরে। সিগনাল সবুজ থাকার পরও, কী করে মূল লাইন লুপ লাইনের দিকে ঘোরান ছিল? এখন এটাই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তভার পড়েছে সিবিআইয়ের উপরে। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত।
 

ভিডিও খবর

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget