এক্সপ্লোর

West Bengal Governor vs Chief Minister: করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ, ফের রাজ্য সরকারকে নিশানা রাজ্যপালের

করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ। ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার নাইসেডে ভ্যাকসিনের ট্রায়ালের সূচনা করতে গিয়ে। এটা রাজনীতির কথা বলার জায়গা নয়। পাল্টা বিঁধলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও।
‘করোনা নিয়ে দুর্নীতি দুর্ভাগ্যজনক, তার রিপোর্ট সামনে আনা হোক,’ দাবি রাজ্যপালের। পাল্টা পুরমন্ত্রী বলেন, ‘এটা রাজনৈতিক কথা বলার জায়গা নয়।’
কলকাতায় করোনার ভ্যাকসিনের প্রথম ট্রায়াল শুরু। কিন্তু সেখানেও বাদ গেল না রাজনীতি। ট্রায়ালের উদ্বোধনে গিয়ে করোনা-কিট দুর্নীতির অভিযোগে রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল। ভ্যাকসিনের ডোজ নিতে গিয়ে তার জবাব দিলেন পুরমন্ত্রী।
লাগাতার রাজনৈতিক সংঘাত চলছে। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ছুঁইছুঁই! এখনও অবধি দেশে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৮ হাজারেরও বেশি মানুষ। বাংলায় করোনায় মৃতের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। এই প্রেক্ষাপটেই রাজ্যে শুরু হয়েছে কোভ্যাক্সিনের ট্রায়াল। বুধবার সকাল ১১টার সময় কলকাতা নাইসেডে ভ্যাকসিনের ট্রায়ালের সূচনা করেন রাজ্যপাল। আর সেখানে দাঁড়িয়েই  করোনার কিট দুর্নীতির অভিযোগে রাজ্যকে নিশানা করেন রাজ্যপাল। তাঁর দাবি, ‘করোনা পরিস্থিতির জন্য যে সমস্ত জিনিসপত্র পারচেজ করা হয়েছে, ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই রিপোর্ট সামনে আনা হচ্ছে না, যারা দুর্নীতিতে যুক্ত, যারা অভিযুক্ত তারাই কীভাবে তদন্ত করতে পারে?’
বিকেল ৪টের সময় কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নিতে নাইসেডে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘুরিয়ে রাজ্যপালকে জবাব ফিরিয়ে দিয়েছেন তিনিও।
এই ইস্যুতে রাজ্যপালের সুরেই তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘করোনার কিট নিয়ে দুর্নীতি হয়েছে, তৃণমূলের নেতা-মন্ত্রীরাই বিক্রি করিয়েছে, এই নিয়ে আমরাও প্রতিবাদ করছি।’
তৃণমূল-রাজ্যপাল সংঘাত চলছে। কিন্তু, আখেরে সাধারণ মানুষের কি কোনও লাভ হচ্ছে? প্রশ্ন কংগ্রেসের। অধীর চৌধুরীর বক্তব্য, ‘বাংলায় তো শুধু দুর্নীতি আছে, রাজ্যপাল তো বলে যাচ্ছেন, কিন্তু কে ব্যবস্থা নিচ্ছে, করোনা থেকে আমপান সবেই দুর্নীতি, রাজ্যপাল বলেই চলেছেন, কেন্দ্র কোনও অ্যাকশন নেয় না।’
পাহাড় থেকে জঙ্গল, নবান্ন থেকে নাইসেড - রাজ্য-রাজ্যপাল সংঘাতের এখনও আর কোনও গণ্ডী নেই!
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
NCPI in West Bengal | তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI
CM Suvendu Adhikari |

সেরা শিরোনাম

US Tariff : দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
Basanti News: প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget