এক্সপ্লোর

Car Comparison: চিনা ইভির সঙ্গে টক্কর ! এই ইভি কি এগিয়ে অ্যাট্টো থ্রি থেকে ? কোনটি আপনার জন্য ভালো ?

BYD Atto Vs MG ZS EV: চিনের বিওয়াইডি অ্যাট্টো ৩ লঞ্চ হতেই শুরু হয়ে গিয়েছে প্রতিযাগিতা। অটো সাইটগুলির  তুলনামূলক আলোচনায় জোরদার লড়াই শুরু হয়েছে BYD Atto 3 সঙ্গে MG ZS EV-র।  

BYD Atto Vs MG ZS EV: চিনের বিওয়াইডি অ্যাট্টো ৩ লঞ্চ হতেই শুরু হয়ে গিয়েছে প্রতিযাগিতা। অটো সাইটগুলির  তুলনামূলক আলোচনায় জোরদার লড়াই শুরু হয়েছে BYD Atto 3 সঙ্গে MG ZS EV-র।   ভারতে প্রিমিয়াম মিড-সাইজ ইভি স্পেসে এই দুই গাড়ি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আপাতত ২০২৩ সালের শুরুতেই চিনা এই ইভির দাম প্রকাশ্য়ে আনবে কোম্পানি। 

Car Comparison: কার গাড়ি বেশি বড় ?
Atto 3 এর দৈর্ঘ্য ৪৪৪৫ এমএম। সেখানে ZS EV-র দৈর্ঘ্য ৪৩১৪ এমএম, দৈর্ঘ্যের তুলনামূলক আলোচনায় Atto 3 মরিস গ্যারাজের থেকে বড়। ZS EV-এর প্রস্থ ১৮০৯ এমএম ও Atto 3-র প্রস্থ ১৮৭৫ এমএম। হুইলবেসের ক্ষেত্রেও ZS EV-এর পরিমাপ ২৪৯৮এমএম, যেখানে Atto 3-এর হুইলবেস ২৭২০ এমএম। সবথেকে বড় বিষয়, বর্ন ইলেকট্রিক গাড়ি হওয়ায় অ্যাট্টোতে কেবিন  ফ্ল্যাট প্লাটফর্ম পাবেন যাত্রীরা।  পিছনের মেঝের মাঝে কোনও উঁচু জায়গা না থাকায় সহজেই তিনজন বসতে পারবেন গাড়িতে।  

BYD Atto Vs MG ZS EV: কোন EV দেয় বেশি রেঞ্জ?
Atto 3-তে পাবেন একটি ৬০.৪৮ কিলোওয়াট ব্যাটারিপ্যাক ,যা ৫২১কিমির ARAI রেঞ্জ অফার করে। পাশাপাশি এর সাম্প্রতিক ফেসলিফ্টের পরে MG ZS EV একটি ৫০.৩কিলোওয়াট ব্যাটারি প্যাকসহ ৪৬১ কিলোমিটারের একটি ভাল রেঞ্জও অফার করে।

Car Comparison: কে বেশি শক্তিশালী ?
MG ZS একটি একক বৈদ্যুতিক মোটরে চলে। যা ১৭৬ এইচপি শক্তি ও ২৮০ এনএম টর্ক উৎপন্ন করে। অন্যদিকে Atto 3 এর মোটর ২০১ এইচপি  ও  ৩১০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।

BYD Atto Vs MG ZS EV:কোনটিতে আরও বেশি বৈশিষ্ট্য আছে ?
BYD Atto 3 ADAS লেভেল 2 বৈশিষ্ট্য  রয়েছে। ড্রাইভার টেলগেট, একটি সুইচযোগ্য টাচস্ক্রিন, 360 ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জিং, নিয়ন্ত্রণযোগ্য সামনের আসন, ৭টি এয়ারব্যাগ, অ্যাম্বিয়েন্ট লাইটিং সহ আরও অনেক কিছু পেয়েছে। অন্যদিকে, MG ZS ইভিতে অ্যাপস, 360 ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ, নতুন LED আলো, বড় টাচস্ক্রিন, ৬ টি এয়ারব্যাগ সহ অন্যান্য অনেক বৈশিষ্ট্য সহ কানেক্টেড কার টেকনোলজি দিয়েছে কোম্পানি। 

Car Comparison: দাম কত ?
ZS EV-এর দাম ২২.৫ লক্ষ থেকে ২৬.৫ লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে। যেখানে Atto 3-এর দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি। তবে আমরা আশা করি, এটি আরও দামি হবে। যেহেতু এমজি আকারে বড়, তাই এটির দাম ৩০ লক্ষ টাকা হতে পারে। 

BYD Atto 3 Electric SUV: চিনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD (বিল্ড ইওর ড্রিম) ভারতে নতুন বৈদ্যুতিক SUV Atto 3 নিয়ে এসেছে। ভারতে এটি কোম্পানির দ্বিতীয় গাড়ি। এর আগে কোম্পানি ভারতের বাজারে তাদের একটি ইলেকট্রিক MPV E6 নিয়ে এসেছিল। দেশে, এই গাড়িটি MG ZS EV ও Hyundai Kona EV-র সঙ্গে প্রতিযোগিতায় নামবে। গাড়িটি SKD (সেমি-নকড ডাউন) রুটের মাধ্যমে দেশে আনবে BYD। পরে যা চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুর প্ল্যান্টে তৈরি হবে।

BYD Atto 3: কত শক্তিশালী ইঞ্জিন পাবে গাড়ি ?

Atto 3 তে 60.49kWh এর ব্যাটারিপ্যাক রয়েছে। এই ব্যাটারিপ্যাকটি ৫২১ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। অন্তত তেমনই দাবি করছে কোম্পানি। গাড়িতে একটি স্থায়ী ম্যাগনেটিক সিঙ্ক্রোনাস বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ২০১ বিএইচপি সর্বোচ্চ শক্তি ও ৩১০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এই গাড়িটি মাত্র ৭.৩ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget