এক্সপ্লোর

Honda Activa: এই দিন থেকে শুরু হবে হোন্ডা অ্যাক্টিভার ই-স্কুটারের বুকিং, কেনার আগে জানুন ৫ বিশেষ ফিচার্স

Honda Activa Electric Scooter: হোন্ডা অ্যাক্টিভা ই-স্কুটারে ১.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক লাগানো আছে যা হোন্ডার পাওয়ার প্যাক এক্সচেঞ্জার ই-ব্যাটারি সোয়াপিং স্টেশনে গিয়ে বদলে নেওয়া যেতে পারে।

Electric Scooter: হোন্ডা অবশেষে টু-হুইলার দুনিয়ায় ছোটখাটো বিপ্লব করতে চলেছে। এই সংস্থার সবথেকে জনপ্রিয় স্কুটার হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিন ভার্সন আনতে চলেছে ভারতের বাজারে। বহুদিন ধরেই এই স্কুটারের (Honda Activa Electric) জন্য অপেক্ষা করছিল স্কুটারপ্রেমীরা। এবার বাজারে এসেছে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক। এর সঙ্গে আরেকটি বৈদ্যুতিন স্কুটার কিউসি ওয়ান বাজারে নিয়ে এসেছে হোন্ডা মোটরস। হোন্ডা অ্যাক্টিভা (Electric Scooter) আদপে একটি প্রিমিয়াম ইভি। এই স্কুটারে লাগানো ব্যাটারি খুলে আলাদা করে চার্জ দেওয়া যাবে, কারণ এতে ইনস্টল করা হয়েছে রিমুভেবল ব্যাটারি।

Honda Activa Electric-এর রেঞ্জ

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে একটি ১.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক লাগানো আছে যা হোন্ডার পাওয়ার প্যাক এক্সচেঞ্জার ই-ব্যাটারি সোয়াপিং স্টেশনে গিয়ে বদলে নেওয়া যেতে পারে। এই হোন্ডা বৈদ্যুতিন স্কুটারের আইডিসি রেঞ্জ হল ১০২ কিমি, এতে লাগানো ব্যাটারিতে ৬ কিলোওয়াট শক্তি পাওয়া যায় এবং ২২ এনএম টর্ক উৎপন্ন হয়। সর্বোচ্চ গতি সংস্থার দাবি অনুযায়ী ৮০ কিমি প্রতি ঘণ্টায়।

ভ্যারিয়ান্ট কী কী

হোন্ডা অ্যাক্টিভার এই ই-স্কুটার বাজারে দুটি ভ্যারিয়ান্ট নিয়ে এসেছে। একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি হোন্ডা রোডসিঙ্ক ডুয়ো। এই ই-স্কুটারের ওজন ১১৮ কেজি থেকে ১১৯ কেজির মধ্যে। আর এই বৈদ্যুতিন স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭১ মিমি। এই টু হুইলারে ১৬০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ১৩০ মিমি রিয়ার ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই ইভির উভয় চাকাতে ১২ ইঞ্চির হুইল রয়েছে।

কবে থেকে শুরু হবে বুকিং

হোন্ডা অ্যাক্টিভার এই নতুন আকর্ষণীয় বৈদ্যুতিন স্কুটারে মোট তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। এই স্কুটারে আপনি পাবেন ইকো, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট মোড। এর বেস ভ্যারিয়ান্টে একটি ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে রয়েছে যার সঙ্গে ব্লুটুথ সংযোগের সীমিত ফাংশন দেওয়া হয়েছে। এই স্কুটারের টপ এন্ড ভ্যারিয়ান্ট রোডসিঙ্ক ডুয়োতে রয়েছে একটি ৭ ইঞ্চির ড্যাশবোর্ড যাতে টার্ন বাই টার্ন নেভিগেশন এবং নোটিফিকেশন বা অ্যালার্টের সুবিধে রয়েছে। এই স্কুটারের বুকিং শুরু হবে আগামী বছর জানুয়ারি মাস থেকে। সংস্থার দাবি, ১ জানুয়ারি ২০২৫ থেকেই শুরু হবে এই স্কুটারের বুকিং এবং আগামী মার্চ মাস থেকে স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Ola Electric Scooter: মাত্র ৪০ হাজারেই পাবেন ওলার এই নতুন বৈদ্যুতিন স্কুটার- কত রেঞ্জ, কী ফিচার্স ?

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget