এক্সপ্লোর

Kinetic E-Luna: আত্মপ্রকাশ ই-লুনার ! দাম কত ?

E-Luna India: লুনার সেই মপেড ফিরে এল ভারতে। কাইনেটিক ই-লুনা নামে অভিনব ইলেকট্রিক মপেড লঞ্চ হল ভারতের বাজারে। কত দাম ? ফিচার্সই বা কী আছে এতে ?

E-Moped: ভারতের বাজারে এবার এসে গেল পুরনো দিনের লুনার মপেড, তবে ভোল বদলে। লঞ্চ হল লুনার ই-মপেড 'কাইনেটিক ই-লুনা'। ই- বাইকের পর এবার বাজার কাঁপাবে এই ই-মপেড। বুধবার ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গডকড়ী উদ্বোধন করলেন লুনার এই ই-মপেড (Kinetic E-Luna)।

১৯৭০ থেকে ২০০০ সালের মধ্যে লুনার আসল মডেলটি ভারতে বেশ জনপ্রিয় মপেড ছিল। সরল সাদাসিধে ডিজাইন, কম দাম আর কম তেল খরচ হয় বলে অনেকেই যাতায়াতের জন্য এই মপেড কিনতে পছন্দ করত। সেই মপেডেরই ই-ভার্সন আসছে যাতে একবার সম্পূর্ণ চার্জ দিলে চলবে ১১০ কিমি পর্যন্ত রাস্তা।

কী কী ফিচার্স ?

এই ই-মপেডে সর্বোচ্চ গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। চার্জ দিতে সময় লাগবে ৪ ঘণ্টা। এখনও পর্যন্ত একটিই রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই গাড়ি (Kinetic E-Luna)। রেখন কেবল মালবেরি রেড ভ্যারিয়্যান্টই পাওয়া যাবে বলে জানা গিয়েছে সংস্থার ওয়েবসাইটের সূত্রে। ইলেকট্রিক এই গাড়িতে থাকছে 2 Kwh ব্যাটারি প্যাক যার ফলে এর ব্রাশলেস ডিসি হাব মোটর 22 Nm টর্ক উৎপন্ন করবে।

ব্যাটারি প্যাক

ই-লুনার অন্য ভ্যারিয়্যান্টগুলিতে যথাক্রমে 1.7 kWh, 2.0 kWh এবং একটি বড় 3.0 kWh ব্যাটারি প্যাক আছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ই-মপেডে যাওয়া যাবে ১৫০ কিমি রাস্তা। গাড়িতে সর্বোচ্চ গতি উঠবে প্রতি ঘণ্টায় ৫০ কিমি।

দাম

এর আগে সংস্থার (Kinetic E-Luna) তরফে জানানো হয়েছিল যে কাইনেটিক ই-লুনার দাম রাখা হয়েছে ৭৪,৯৯৯ টাকা। কিন্তু এদিন সেই দাম সংশোধন করা হয়েছে। এখন বাজারে ৬৯,৯৯০ টাকাতেই পাওয়া যাবে লুনার কাইনেটিক ই-লুনারর মডেল।

ইএমআই-এর সুবিধে

একবারে ক্যাশ টাকায় নিতে না পারলে এই ই-মপেড কেনার ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধেও রয়েছে। মাসিক ২৫০০ টাকার কিস্তিতে এই মপেড ঘরে আনতে পারবেন আপনি। এর মধ্যে ২০০০ টাকা মপেডের দাম বাবদ এবং ৩০০ টাকা চার্জিংয়ের খরচ বাবদ।

ভ্যারিয়ান্ট

এখন ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই ই-মপেড। বুকিং শুরু মাত্র ৫০০ টাকাতেই।

সংস্থার পক্ষ থেকে কী জানানো হয়েছে ?

কাইনেটিক গ্রিনের সিইও এবং প্রতিষ্ঠাতা সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি জানিয়েছেন যে আগামী ২ বছরে এই ব্র্যান্ডের উপর ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে কাইনেটিক গ্রিন সংস্থা। ই-লুনার (Kinetic E-Luna) এই মপেড সারা ভারতের সমস্ত ছোট শহর, টায়ার ২ ও টায়ার ৩ শহরের মানুষদের জন্য আনা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে ব্যবসায়িক স্তরে এই কাইনেটিক ই-লুনার মডেল মানুষের কাছে প্রায় ৫০ হাজার থেকে ৭০ হাজার ইউনিটের চাহিদা তৈরি করবে।

আরও পড়ুন: Electric Car: বাইকের দামেই ইলেকট্রিক চার চাকা! ১.৭০ লাখেই আপনার গ্যারাজে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget