এক্সপ্লোর

Maruti Swift 2024: সুজুকি সুইফটের এএমটি ভার্সনে কী বিশেষত্ব ? দক্ষতা কেমন হবে ?

Swift AMT 2024: এএমটি সুইফট এখন আদপেই আগের প্রজন্মের মডেলের থেকে অনেক ভাল হয়ে গিয়েছে। অনেক কম গতিতেও এই গাড়ি (Maruti Swift 2024) খুব ভাল চালানো যায়। একেবারে কোনও রকম জার্ক ছাড়াই।

Car News: ভারতের বাজারে দিন দিন ক্রমেই অটোমেটিকস সম্পন্ন গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। এমনকী হ্যাচব্যাক ক্রেতাদের কাছেও ক্রমেই এই ধরনের গাড়িগুলি জনপ্রিয় হয়ে উঠছে। শহরের বীভৎস খারাপ ট্রাফিককে মোকাবেলা করতে পারে এমন গাড়ি (Maruti Swift 2024) পছন্দ করে সকলে আর এই অটোমেটিক ফিচার্সের গাড়িগুলি তেমনই। এএমটি প্রযুক্তি ক্রমেই দেশে খুবই উন্নত হয়ে উঠছে। বেশ কিছু বছর ধরেই এটি ক্রমে উন্নত হয়ে চলেছে।

আর ভুলে গেলে চলবে না মারুতিই প্রথম বাজারে এই প্রযুক্তি নিয়ে আসে। বাজারে এই সংস্থাই প্রথম সেলেরিও এএমটি গাড়ি নিয়ে আসে যা কিনা আজকের দিনে দাঁড়িয়ে ৫ লাখ থেকে ১৫ লাখ টাকার মধ্যে অনায়াসে বাজারের অন্য গাড়ির (Maruti Swift 2024) সঙ্গে পাওয়া যায়। সম্প্রতি যে সুইফট ২০২৪ বেরিয়েছে, বাজারে এসেছে যে মডেলটি, তাতেও রয়েছে সেই একই এএমটি ফিচার্স। তবে এই এএমটি প্রযুক্তি যে বিগত কয়েক বছরে কি পরিমাণ বদলে গিয়েছে তা এই সুইফটের নতুন মডেল চালিয়ে টের পাওয়া যায়।

এএমটি সুইফট এখন আদপেই আগের প্রজন্মের মডেলের থেকে অনেক ভাল হয়ে গিয়েছে। অনেক কম গতিতেও এই গাড়ি (Maruti Swift 2024) খুব ভাল চালানো যায়। একেবারে কোনও রকম জার্ক ছাড়াই। এর গতি খুব একটা কমও নয়, সুন্দর গাড়ি চালানো যায়। কম গতিতে শহরের মধ্যে গাড়ি চালানোর জন্য এই মডেল খুব ভাল কাজ করে। গাড়ি চালানোও অনেক সহজ এখন। রাস্তায় খুবই যানজট থাকলেও প্রতি লিটারে ১৭ কিমি রাস্তা যেতে পারে এই গাড়ি। প্রতিদিনের চালানোর জন্য এই এএমটিগুলি খুবই উপযোগী।

হাইওয়েতে চালানোর সময় এটিতে কোনও ম্যানুয়াল মোড পাওয়া যায় না। পা নিচে রাখতে এতে একটু ল্যাগ হয় ঠিকই। যদিও হাইওয়েতে চালানোর গতিতে একটা জেন্টল থ্রটল ব্যবহার করা খুবই কাজের কথা। এর থেকে অ্যাগ্রেসিভ গাড়ি (Maruti Swift 2024) চালানো কখনও উচিত নয়। সুইফট ২০২৪-এর সঙ্গে একটা ম্যানুয়াল গিয়ারবক্সও দেওয়া হয়েছে। একে বলা চলে একটা কনভেনিয়েন্ট সিটি অটোমেটিক হ্যাচব্যাক। ম্যানুয়াল এর অনেক ভাল, তবে মাত্র ৫০ হাজার টাকা বেশি দিয়ে এএমটি ভার্সন নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তবে সুইফটে যদি ডিসিটি রাখা হত, তবে এর দাম আরও বাড়তো বলে মনে করা হয়। তবে আপনি যদি একটা শহরে চালানোর জন্য কম গতির অটোমেটিক প্রযুক্তির গাড়ি চান, তাহলে আপনার জন্য সুইফট ২০২৪ একেবারে উপযুক্ত হবে।

আরও পড়ুন: Electric Scooter: ১০ হাজার টাকা দাম কমল অ্যাম্পিয়ারের ই-স্কুটারে, কোন মডেল সস্তা হল ?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget