এক্সপ্লোর

Car Sale: পুরনো গাড়ি বিক্রি করতে চাইছেন ? ভাল দাম পেতে মাথায় রাখুন এই ৫ বিষয়

Old Car Tips: গাড়ির তেলের ট্যাঙ্কার পরিস্কার করা, তেল বদলে নেওয়া, ব্রেক ঠিক আছে নাকি চেক করে দেখা, টায়ার কত ভাল ঘুরছে, সেটা দেখে নেওয়া দরকার নিয়মিতভাবে। গাড়ির যাবতীয় নথি যত্ন করে গুছিয়ে রাখা দরকার।

Old Car Sale Tips: দিন দিন ভারতের বাজারে গাড়ির চাহিদা বাড়ছে। তাই আপনার কাছে যদি আগে কেনা কোনও গাড়ি থেকে থাকে আর তা আপনি বিক্রি করতে চান, তাহলে গাড়ির ভাল দাম পাওয়ার চেষ্টা করা উচিত। কত কিলোমিটার চলেছে এই গাড়ি, তাঁর উপর যদিও দাম অনেকটা নির্ভর করে। তবে কিছু বিষয় মাথায় রাখলে পুরনো গাড়ির জন্যেও ভাল দাম পাওয়া যায় রিসেলের ক্ষেত্রে।

নিয়মিত পরিচর্যা

গাড়ির তেলের ট্যাঙ্কার পরিস্কার করা, তেল বদলে নেওয়া, ব্রেক ঠিক আছে নাকি চেক করে দেখা, টায়ার কত ভাল ঘুরছে, সেটা দেখে নেওয়া দরকার নিয়মিতভাবে। তাছাড়া গাড়ির সার্ভিসিং করান হলে তাঁর পুরনো রেকর্ড নিজের কাছে যত্ন করে রেখে দেওয়া দরকার। ভিতরে ও বাইরে ভালমত পরিস্কার রাখতে হবে গাড়ির, তবে গাড়ির ভাল দাম পাওয়ার সম্ভাবনা বাড়বে।

মেরামতির খেয়াল রাখতে হবে

গাড়িতে কোনও যান্ত্রিক গোলযোগ হলে তা ফেলে না রেখে খুব তাড়াতাড়ি সারিয়ে নিতে হবে। এই সমস্যাগুলি উপেক্ষা করলে ভবিষ্যতে আরও ব্যয়বহুল মেরামতি দরকার হতে পারে।

মাইলেজ বজায় রাখা দরকার

কারপুলিং করে বা বিকল্প কোনও যানবাহন ব্যবহার করলে মাঝেমাঝে এর মাইলেজ বজায় রাখা যায়। আর যত বেশি মাইলেজ থাকবে, তত বেশি আপনি দাম পাবেন গাড়ির।

সব কাগজপত্র গুছিয়ে রাখতে হবে

গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সার্ভিস রেকর্ড, মেরামত ও রক্ষণাবেক্ষণের রসিদ সহ গাড়ির যাবতীয় নথি যত্ন করে গুছিয়ে রাখা দরকার।

সময় ঠিক করা দরকার

কখন আপনার গাড়ি বিক্রি করবেন, সেই সময়টা উপযুক্ত কিনা তা আগে থেকে বিচার করে নেওয়া দরকার। কোন সময় আপনি গাড়ি বিক্রি করছেন, তাঁর উপর আপনার গাড়ির দাম নির্ভর করে। বসন্তকালে বা গ্রীষ্মকালে গাড়ির চাহিদা বেশি থাকে সাধারণত, তাই এই সময় গাড়ি বিক্রি করতে চাইলে তুলনায় অনেকটাই বেশি দাম পাবেন আপনি।

কসমেটিক মেরামতি

গাড়িতে স্ক্র্যাচ বা ডেন্ট থাকলে তা অবশ্যই সারিয়ে নিতে হবে। এতে ভাল খরচ করলে গাড়ির রিসেল ভ্যালুও খুব ভাল পাওয়া যাবে। এগুলির দিকে অবশ্যই নজর দেওয়া দরকার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: HDFC Bank: কর্মীদের ১৫০০ কোটি টাকা দেবে HDFC ব্যাঙ্ক ! কী জানালেন সিইও ?

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget