এক্সপ্লোর

Royal Enfield: দাম বেড়ে গেল রয়্যাল এনফিল্ডের এই জনপ্রিয় বাইকের ? বাজারে এল নতুন ভ্যারিয়ান্ট

Royal Enfield Bullet 350 : রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক রঙের একক চ্যানেল এবিএস ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। এই বাইকের সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।

Royal Enfield Bullet 350:  রয়্যাল এনফিল্ড বুলেটের ৩৫০ সিসির বাইকের একটি নতুন সংস্করণ বাজারে এসেছে। এই রেট্রো বাইকের যেমন অরিজিনাল লুক (Royal Enfield Bullet 350) ছিল, সেটাই বজায় রাখা হয়েছে আর তার উপর একটি নতুন রঙে আঁকা হয়েছে। রয়্যাল এনফিল্ড বুলেটের একটি নতুন ব্যাটালিয়ন ব্ল্যাক রঙের মডেল এসেছে বাজারে। কিন্তু এই কালার ভ্যারিয়ান্টটি এই বাইকের মিলিটারি ব্ল্যাক ও মিলিটারি রেড রঙের তুলনায় অনেক বেশি দামে বাজারে এসেছে। এই নতুন রঙের ভ্যারিয়ান্টের দাম প্রায় ১৩০০ টাকা বেশি।

নতুন রঙ পেল রয়্যাল এনফিল্ড

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক রঙের একক চ্যানেল এবিএস ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। এই বাইকের সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড প্যানেলে লাল ও সোনালি রঙের ব্যাজিং রয়েছে। এই বাইকের একক সিটটি বাইকের অন্যতম ফিচার্স।

বুলেট ৩৫০-এর শক্তি

নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ জে সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই বাইকে একটি ৩৪৯ সিসির এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। বুলেট ৩৫০-এ এমন ইঞ্জিন ইন্সটল করা হয়েছে যাতে ৬১০০ আরপিএমে ২০ বিএইচপি শক্তি দেয় এবং ৪০০০ আরপিএমে ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকের ইঞ্জিনের সঙ্গে একটি ৫ স্পিডের গিয়ার বক্সও লাগানো হয়েছে। বাইক রাইডাররা এই মডেলের সামনে একটি ১৯ ইঞ্চির চাকা এবং পিছনে ১৮ ইঞ্চির চাকা পাবেন।

বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক মডেলের দাম কত হবে

বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক ভ্যারিয়ান্ট বাজারে আসার ফলে এই বাইকে এখন মোট ৬টি থিম পাওয়া যাবে। বুলেট ৩৫০-এর ব্যাটালিয়ন ব্ল্যাক শেডের এক্স শোরুম দাম ১.৭৫ লক্ষ টাকা থেকে শুরু। ৮৯০০ টাকায় বুকিং করা যাবে এই বাইকের। এছাড়া ইএমআইয়ের বিকল্পও রয়েছে এই বাইকে। রয়্যাল এনফিল্ডের সঙ্গে টেক্কা দিতে বাজারে ইতিমধ্যেই এসে গিয়েছে বিএসএ গোল্ডস্টার বাইক। রেট্রো লুকের এই প্রিমিয়াম বাইকের দামও রয়্যাল এনফিল্ডের কাছাকাছি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: EV Charging Station: সারা দেশে ২৫ হাজার চার্জিং স্টেশন তৈরি করবে মারুতি, ইভি দুনিয়ায় আসবে বদল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget