এক্সপ্লোর

Royal Enfield Electric Bike : ২.৭৯ লাখ টাকা দাম ! রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক এল প্রকাশ্যে, খুব বেশি দামি ? 

Royal Enfield Flying Flea C6 : Enfield Electric Bike)। যার এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে  ২.৭৯ লাখ টাকা। তবে এই বাইকের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6 প্রকাশ্যে এল।
  • বাইকের এক্স-শোরুম দাম ২.৭৯ লাখ, তবে BAAS মডেলে দাম কম।
  • ১২৪ কেজি ওজনের এই বাইকটি ১৫.৪ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে।
  • একবার চার্জে ১৫৪ কিমি যেতে পারে, সম্পূর্ণ চার্জে ২ ঘণ্টা ১৬ মিনিট।

Royal Enfield Flying Flea C6 : ছবি প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। এবার সামনে এল রয়্যাল এনফিল্ডের  প্রথম ইলেকট্রিক বাইক (Royal Enfield Electric Bike)। যার এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে  ২.৭৯ লাখ টাকা। তবে এই বাইকের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Electric Bikes) গুণমুদ্ধদের মতে, এটি কোম্পানির সবথেকে দামি বাইক গেরিলার থেকেও ব্যয়বহুল।

কোম্পানি দাম সামলাতে কী করেছে
বর্তমানে কোম্পানির বেশিরভাগ ৩৫০ সিসির বাইকের দাম এই ইলেকট্রিক বাইকের থেকে কম। এমনকী সদ্য আনা গেরিলা ৪৫০ বাইকের দামও এই ইভির থেকে সস্তা। যা কারণে প্রথমেই বাইকের দাম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেক রাইডার। তাদের মতে, যে টাকায় পেট্রোল বাইকের সেরা অপশন পাওয়া যাচ্ছে, সেখানে ইলেকট্রিক কিনতে এত দাম দিতে হবে কেন। বর্তমানে Royal Enfield Flying Flea C6 -এর এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ২.৭৯ লাখ টাকা। 

তবে এর কম দামের একটা সংস্করণও রয়েছে
কোম্পানি এই ইলেকট্রিক বাইকের একটি কম দামি মডেলের ব্যবস্থা করেছে। যাকে বলা হচ্ছে, ব্য়াটারি অ্যাজ এ সার্ভিস মডেল (BAAS) বা বাস সংস্করণ। এই মডেলে আপনি বাইক পুরো না কিনে ব্যাটারি আলাদা করে ভাড়া নিতে পারেন। যাতে আপনার খরচ অনেক কমবে। সেই ক্ষেত্রে ব্যাটারি চার্জ করার জন্য আপনার থেকে ভাড়া নেবে কোম্পানি। এই (BAAS) মলেডের দাম রাখা হয়েছে ১.৯৯ লাখ টাকা।

ইলেকট্রিক বাইক এত হালকা
তবে এই বাইকের সবথেকে বড় প্লাস পয়েন্ট এর ওজন। মাত্র ১২৪ কিলোতে পাওয়া যাচ্ছে রয়্যাল এনফিল্ডের এতা পাওয়ারফউল বাইক। কোম্পানির তরফে জানানো হয়েছে, এতে ব্যবহার হয়েছে ফোর্জড অ্যালুমুনিয়াম। যা অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি ওজন কম রাখার জন্য ব্যাটারির ঢাকনা ম্যাগনেশিয়াম রাখা হয়েছে। যে কারণে এত হালকা হয়েছে বাইক। 

কত শক্তি উৎপন্ন করতে পারে এই ইলেকট্রিক বাইক
Flying Flea C6-এ একটি বৈদ্যুতিক মোটর রয়েছে, যা ১৫.৪ কিলোওয়াট শক্তির পাশাপাশি ৬০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এর ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় লাগে মাত্র ৩.৭ সেকেন্ড। এর সর্বোচ্চ গতি মাত্র ১১৫ কিমি/ঘণ্টা। ৩.৯১ কিলোওয়াট-ঘণ্টার একটি ব্যাটারি প্যাকের সাহায্যে এটি একবার চার্জে ১৫৪ কিমি (IDC রেঞ্জ অনুযায়ী) পথ পাড়ি দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। 

পুরো চার্জ করতে কত সময় নেয়
 এই বৈদ্যুতিক বাইকটি সম্পূর্ণ চার্জ হতে ২ ঘণ্টা ১৬ মিনিট সময় নেয়। এর নকশাটি অনন্য ও একইসঙ্গে বেশ ছিমছাম বা 'মিনিমালিস্ট' ধাঁচের। এতে ২০৭ মিমি-এর মতো বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সও রয়েছে। তবে নকশার দিক থেকে এতে RE (Royal Enfield)-এর মতো প্রথাগত বাইকগুলির সেই বলিষ্ঠ বা ভারিক্কি ভাবটি অনুপস্থিত রয়েছে। এমনকি এটি দেখতে অত্যন্ত সরু হওয়ায় রাস্তায় এর উপস্থিতি বা 'রোড প্রেজেন্স' কিছুটা ম্লান মনে হতে পারে। কোনও কোনও কোণ থেকে দেখলে এটিকে কিছুটা বেমানান বা অদ্ভুতও মনে হতে পারে।

 

 

Frequently Asked Questions

রয়্যাল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইকের দাম কত?

রয়্যাল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইকের এক্স-শোরুম দাম ২.৭৯ লাখ টাকা। এটি কোম্পানির গেরিলার থেকেও বেশি দামি।

কম দামে ইলেকট্রিক বাইক কেনার কোনো বিকল্প আছে কি?

হ্যাঁ, আছে। 'ব্যাটারি অ্যাজ এ সার্ভিস' (BAAS) মডেলে বাইক কেনা যেতে পারে। এতে ব্যাটারি ভাড়া নেওয়া যায়, ফলে খরচ কম হয়।

রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইকটির ওজন কত?

এই ইলেকট্রিক বাইকটির ওজন মাত্র ১২৪ কেজি। ওজন কমাতে এতে ফোর্জড অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়েছে।

এই ইলেকট্রিক বাইকটি কত গতি তুলতে পারে এবং একবার চার্জে কতদূর যেতে পারে?

এটি ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতি মাত্র ৩.৭ সেকেন্ডে তুলতে পারে। একবার চার্জে এটি ১৫৪ কিমি (IDC রেঞ্জ অনুযায়ী) যেতে পারে।

পুরো চার্জ হতে কত সময় লাগে?

এই ইলেকট্রিক বাইকটি সম্পূর্ণ চার্জ হতে ২ ঘণ্টা ১৬ মিনিট সময় নেয়।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget