এক্সপ্লোর

Bikes India: হিরো হোক বা বাজাজ ! ১ লাখের মধ্যেই পেয়ে যাবেন এই ৫ বাইক

Bikes under 1 Lakh: ১ লাখ টাকার মধ্যেই ভাল বাইক কিনতে চাইছেন ? এই ৫ বাইক আপনার বিকল্প হতেই পারে। কোনটা আপনার পছন্দ যাচাই করে দেখে নিন।

Bike News: বাইক কিনবেন ভাবছেন, কিন্তু বাজেট খুবই কম ? মাত্র এক লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই অত্যাধুনিক বাইকগুলি। এখন যা দিনকাল তাতে অফিস যাতায়াতের জন্য বাইক না হলে চলে না। তবে বাইক কেনার ক্ষেত্রে অনেকেরই অনেকরকম চাহিদা (Bikes Under 1 Lakh) রয়েছে। কেউ খোঁজেন প্রিমিয়াম বাইক, কেউ আবার সস্তার বাইক। তবে সস্তায় বাইক খুঁজলে এই ৫ বাইক আপনার পছন্দ হতেই পারে।

Hero Splendor

হিরো স্প্লেন্ডারকে বলা যেতে পারে মাইলেজ কিং। ৯.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, ৫ স্টেপের অ্যাডজাস্টেবল হাইড্রলিক শক অ্যাবসর্বার, এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই হিরো স্প্লেন্ডারে। টেলিস্কোপিক হাইড্রলিক সাসপেনশন, ড্রাম ব্রেক, মাল্টিপল ওয়েট টাইপ ক্লাচ এই বাইকের অন্যতম ফিচার্স। বাইকের (Bikes Under 1 Lakh) দাম শুরু হচ্ছে ৭৫১৪১ টাকা থেকে। তিনটি মূল ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে এই বাইক যার অন্যান্য ভার্সনের দাম যথাক্রমে ৭৭৯৮৬ টাকা এবং ৭৬৪৮৬ টাকা।

Hero HF Deluxe

৯৭.২ সিসি সিঙ্গল সিলিন্ডারের এই বাইকের গ্রাফিক্স এবং লুকস খুবই আকর্ষণীয়। মাইলেজের কথা ভাবতেই হবে না। এই গাড়িতে প্রতি লিটারে ৬৫ কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারে। এই গাড়ির দাম ৫৯,৯৯৮ টাকা থেকে, সর্বোচ্চ দাম ৬৭,২৬৮ টাকা।

Honda Shine

হোন্ডার ১২৫ সিসির এই বাইক (Bikes Under 1 Lakh) কলকাতায় পাওয়া যাবে ৭৯৮০০ টাকা থেকে। ডিস্ক ব্রেকের ভ্যারিয়ান্ট পাওয়া যাবে ৮৩৮০০ টাকায়। এর মাইলেজ প্রায় ৬৫ কিমির আশেপাশে। মূলত হিরো স্প্লেন্ডারকে পাল্লা দিতেই হোন্ডা এনেছে এই অত্যাধুনিক বাইক।

Bajaj Pulsar 125

১২৫ সিসির গাড়ির ক্যাটাগরিতে বাজাজের এই মডেলটিও কিছু কম যায় না। ৮৯,৯৮৪ টাকায় পাওয়া যাবে এই গাড়িটি। এর মাইলেজও একই। তবে এতে সাসপেনশনে নাইট্রক্স শক অ্যাবসর্বার রয়েছে এই গাড়িতে। টিউবলেস টায়ারও রয়েছে। কার্বন ফাইবার এবং নিয়ন সিঙ্গল সিট এই দুটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাজাজ পালসার ১২৫।

Bajaj Platina 100

সবশেষে বলতেই হয় বাজাজ প্লাটিনার কথা। এত সস্তায় এত ভাল বাইক আর কোথায় পাবেন আপনি। ১০২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই গাড়িতে, যেখানে ৮.৩০ এনএম টর্ক তৈরি করে। মাইলেজ এই গাড়িতে ৬৫ কিলোমিটার প্রতি লিটারে পাওয়া যাবে। মাত্র ৬৫,৯৪৩ টাকাতেই ঘরে আনতে পারবেন এই গাড়ি।

আরও পড়ুন: Okaya EV: দুর্দান্ত অফার, ১৮০০০ টাকা ছাড়ে মিলছে এই ইলেকট্রিক স্কুটার- কিনবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget