এক্সপ্লোর

Electric Truck: বিপুল সংখ্যায় ইলেকট্রিক ট্রাকের বরাত পেল এই সংস্থা, অভিনব দেখতে এই ট্রাকগুলির বিশেষত্ব কী

Electric Truck Tresa Motors: ভারতের বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। বেঙ্গালুরুর স্টার্টআপ ট্রেসা মোটরস ১০০০টি ইলেকট্রিক ট্রাক তৈরির অর্ডার পেয়েছে।

EV Car: দেশের মধ্যে ক্রমেই বাড়ছে বৈদ্যুতিন গাড়ির চাহিদা। সম্প্রতি টাটা কিংবা অশোক লেল্যান্ডের মত তাবড় সংস্থাকে পিছনে ফেলে একটি স্টার্ট আপের ঘরে জমা পড়ল ১০০০টি বৈদ্যুতিন ট্রাক (Electric Truck) বানানোর অর্ডার। বেঙ্গালুরুর এই স্টার্ট আপের নাম ট্রেসা মোটরস। জম্মু কাশ্মীরের জেএফকে ট্রান্সপোর্টার্সের কাছ থেকে এই সংস্থা বৈদ্যুতিক ট্রাক বানানোর অর্ডার পেয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে চালু হয়েছিল এই সংস্থাটি। ১৮টি থেকে ৫৫টি গ্রস ভেহিকল ওয়েট বিভাগে আরও বৈদ্যুতিক ট্রাক নির্মাণ করবে ট্রেসা মোটরস।

ট্রেসার ট্রাকগুলিতে এখন ২৪০০০ এনএম মোটর থাকছে এবং ৩০০ কিলোওয়াট ব্যাটারি প্যাক থাকছে। এতে ১৫ মিনিটের মধ্যেই ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। এই ট্রাকের সর্বোচ্চ গতিবেগ থাকছে ১২০ কিমি প্রতি ঘণ্টায়। তবে একবার সম্পূর্ণ চার্জে ঠিক কত কিমি যেতে পারবে এই বৈদ্যুতিন ট্রাক, তা প্রকাশ করেনি ট্রেসা মোটরস।

ফ্লাক্স ৩৫০ প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছে এই ট্রেসার ট্রাক (Electric Truck)। এতে রাখা হয়েছে Meg50 800V 50kWh সেলফ কনটেইন্ড ব্যাটারি প্যাক মডিউল। আইপি ৬৯ রেটিং পেয়েছে এই ব্যাটারি প্যাক। এতে রয়েছে অ্যাক্টিভ কুলিং টেকনোলজি, পে লোডের উপরেই এটি দাঁড়িয়ে রয়েছে।

ট্রেসা মোটরসের সিইও রোহন শ্রাবণ জানিয়েছেন যে, বহু বছর ধরে কাজ করে এখন ট্রেসার ট্রাকগুলি তৈরি করতে পেরেছে এই সংস্থা। একইসঙ্গে টেকসই প্রযুক্তি ও উদ্ভাবনের সমাহারে ট্রেসার ট্রাকগুলি শীর্ষস্থান নিতে পারবে বলেই আশা করছেন তিনি। পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই বৈদ্যুতিক ট্রাক নির্মাণের লক্ষ্যে নেমেছে ট্রেসা মোটরস। পরিবহন শিল্পের ক্ষেত্রে এই দুই সংস্থার পার্টনারশিপের ফলে কার্বনমুক্ত পরিবেশ গড়ে উঠবে বলে আশ্বাস সংস্থার সিইওর।

এই বছরই অন্তর্বর্তী বাজেটে বৈদ্যুতিন গাড়ির (Electric Truck) উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গাড়ি নির্মাণের পাশাপাশি চার্জিং পরিকাঠামোর উপরেও জোর দেওয়া হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী জানিয়েছিলেন সরকারের মদতে ভারতের রাস্তায় কিছুদিনের মধ্যে ই-বাসও চালু করা হবে। তাঁর আগে এবার আসছে ই-ট্রাক। সেই কারণে বাজেটের পরপরই বেড়ে গিয়েছিল ইভি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দাম।

আরও পড়ুন: Adani Group: ২.৩ লক্ষ কোটি বিনিয়োগ করবে অদানি গ্রুপ, কোন সেক্টরে টাকা ঢালবেন অদানি ?

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget