এক্সপ্লোর

TVS Jupiter: বাইকের পরে এবার বিশ্বের প্রথম সিএনজি স্কুটার আনল টিভিএস, কী ফিচার্স টিভিএস জুপিটারে ?

Bharat Mobility Expo 2025: টিভিএস জানিয়েছে, এই স্কুটারটি ১ কেজির সিএনজিতে ৮৪ কিলোমিটারের মাইলেজ দেয়। অর্থাৎ ১ কেজি সিএনজিতে এই স্কুটারে ৮৪ কিমি রাস্তা যাওয়া যাবে।

TVS Scooter: ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫ শুরু হয়েছে ভারত মণ্ডপমে। আর এই প্রদর্শনীতে টিভিএস সংস্থা তাদের একটি নয়া স্কুটার নিয়ে এসেছে বাজারে। কয়েক মাস আগেই বিশ্বের প্রথম সিএনজি বাইক এনেছিল টিভিএস, এবারে এই সংস্থাই (TVS CNG Scooter) আনল সিএনজি স্কুটার, বিশ্বের প্রথম। ভারতের টু-হুইলারের (TVS Scooter) দুনিয়ায় বিপ্লব আনছে টিভিএস। এই স্কুটার একইসঙ্গে সিএনজি ও পেট্রোলে চলবে।

ডিজাইন ও কর্মদক্ষতা

টিভিএস এই অটো এক্সপোতে প্রদর্শনী করেছে জুপিটার স্কুটারের। এটিই বিশ্বের প্রথম সিএনজি স্কুটারের রেকর্ড গড়েছে। এতে সিএনজি সিস্টেমের কথা মাথায় রেখে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে। এতে একটি ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক এবং একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে।

টিভিএস জুপিটার

টিভিএস জানিয়েছে, এই স্কুটারটি ১ কেজির সিএনজিতে ৮৪ কিলোমিটারের মাইলেজ দেয়। অর্থাৎ ১ কেজি সিএনজিতে এই স্কুটারে ৮৪ কিমি রাস্তা যাওয়া যাবে। এর সঙ্গে জুপিটার স্কুটারে পুরো সিএনজি ট্যাঙ্কে ২২৬ কিমি রাস্তা যাওয়া যাবে।

সিএনজি পাওয়ারট্রেন

টিভিএস জুপিটার স্কুটারের পাওয়ারট্রেনের জুপিটার সিএনজি স্কুটারে ওবিডি২বি কমপ্লায়েন্ট একটি ইঞ্জিন দেওয়া হয়েছে। এটিতে একটি ১২৫ সিসির বায়ো ফুয়েল ইঞ্জিন রয়েছে যা ৬০০ আরপিএমে ৫.৩ কিলোওয়াট শক্তি এবং ৫৫০০ আরপিএমে ৯.৪ এনএম টর্ক উৎপন্ন হয়।

জুপিটার সিএনজির ফিচার্স

জুপিটার সিএনজিতে নতুন ও স্মার্ট ফিচার্স দেওয়া হয়েছে। এতে এলইডি হেডলাইট, ইউএসবি চার্জার, স্ট্যান্ড কাট অফ ও ব্লুটুথ সংযোগের মত ফিচার্স এসেছে। এই স্কুটারটি বিশেষভাবে পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ের জন্য ডিজাইন করা হয়েছে।

জুপিটার সিএনজির প্রত্যাশিত দাম

বর্তমানে টিভিএস জুপিটার ১২৫ পেট্রোল সংস্করণের এক্স শোরুম দাম রয়েছে ৮৮,১৭৪ টাকা থেকে ৯৯,১০৫ টাকার মধ্যে। তবে বিশ্বাস করা হচ্ছে এর নতুন সিএনজি সংস্করণও একই রেঞ্জে লঞ্চ করা হবে। ৯০ হাজার থেকে ৯৯ হাজারের মধ্যে থাকবে এই সিএনজি স্কুটারের দাম।

গত বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টিভিএস নিয়ে এসেছিল আইকিউবের সেলিব্রেশন ভার্সন যা ৩.৪ কিলোওয়াট এবং আইকিউব এস ট্রিম দুটির ক্ষেত্রেই ১০০০ ইউনিট করে বাজারে আনা হয়েছে স্কুটার। টিভিএসের এই নতুন আইকিউব সেলিব্রেশন এডিশনে গ্রাহকরা পাবেন দুরন্ত লুক, অ্যাসথেটিক অ্যাপিল। 

আরও পড়ুন: Auto Expo 2025: অপেক্ষার অবসান, ভারত মোবিলিটি এক্সপোতে টাটা আনছে ৫ নয়া ইভি, লুকেই করবে বাজিমাত

সেরা শিরোনাম

Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget