এক্সপ্লোর

Upcoming Royal Enfield: শীঘ্রই নতুন তিনটি ৬৫০ সিসি বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড, রইল সব তথ্য

Royal Enfield Bikes: চলতি মাসেই নতুন বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, ৬৫০ সিসি বিভাগে আরও তিনটি বাইক শীঘ্রই বাজারে আনবে কোম্পানি।


Royal Enfield Bikes: চলতি মাসেই নতুন বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, ৬৫০ সিসি বিভাগে আরও তিনটি বাইক শীঘ্রই বাজারে আনবে কোম্পানি। জেনে নিন, কোন কোন বাইক আসতে পারে দেশের মার্কেটে। 

রয়্যাল এনফিল্ড তার পোর্টফোলিওর পরিসর আরও বাড়াতে চাইছে। সম্প্রতি হান্টার 350 (Royal Enfield Hunter 350) লঞ্চ করেছে কোম্পানি। 1.5 লাখ টাকার কম দামে কোম্পানির সবচেয়ে হালকা বাইক হান্টার। এবার আরও বেশি সিসির বাইক আনতে চলেছে কোম্পানি। বাইক পোর্টালগুলির খবর সত্যি হলে, Royal Enfield শীঘ্রই তিনটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে। এই তিনটি বাইকই 650cc সেগমেন্টে আসবে। জেনে নেওয়া যাক, কী কী বিশেষত্ব থাকতে পারে ওই বাইকগুলিতে।

Royal Enfield Super Meteor 650

রয়্যাল এনফিল্ডের এই 650 সিসি ইঞ্জিনের বাইকটি কিছুক্ষণ আগে রাস্তায় দেখা গিয়েছিল। বাইকটিতে সামনে এগোনো ফুটপেগ, একটি মোটা রেয়ার ফেন্ডার, রেট্রো-স্টাইলের সার্কুলার হেডল্যাম্প, লো স্লাং, টুইন পাইপ এক্সহস্ট সিস্টেম, ক্রোমড ক্র্যাশ গার্ড, একটি বড় উইন্ডশিল্ড, রোড-বায়সড টায়ার থাকতে পারে। শোনা যাচ্ছে, এই বাইকের পিছনের দিকে গোল টেলল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর ও অ্যালয় হুইল থাকবে। 

Royal Enfield Shotgun 650
রয়্যাল এনফিল্ড শটগান হল RE SG650 কনসেপ্ট ববারের 'প্রোডাকশন ভার্সন'। এই বাইকটি 2021 EICMA-তে লঞ্চ করা হয়েছিল। এই বাইকটিতে একটি 650 cc ইঞ্জিন পাওয়া যাবে। টুইন-পড সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ছোট প্যাডের উপর ভিত্তি করে ট্রিপার টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কালো ফিনিশ সহ স্প্লিট সিট, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর, ফেন্ডার সহ মটর-শুটার এক্সজস্ট, গোল আকৃতির হ্যালোজেন হেডল্যাম্পের মতো বৈশিষ্ট্যগুলি পাওয়া যেতে পারে এই বাইকে। .

Royal Enfield Scrambler 650

রয়্যাল এনফিল্ড একটি নতুন 650cc স্ক্র্যাম্বলারও প্রস্তুত করছে, যা সম্প্রতি স্পাই টেস্টিং করা হয়েছিল। এতে RE 650cc টুইন পাওয়া ইঞ্জিন দেওয়া যেতে পারে। এটির চেহারা স্ক্র্যাম্বলারের মতো তৈরি করা হয়েছে। বাইকটিতে পাবেন স্ক্র্যাম্বলার স্টাইলের সাইড কাউল, ছোট রেয়ার ফেন্ডার, একটি রিবড ওয়ান-পিস সিট, কমিউটার স্টাইলের গ্র্যাব রেল, নতুন ডিজাইন করা হেডল্যাম্প।

আরও পড়ুন : Upcoming Bikes in India: শীতে উত্তাপ বাড়াতে দেশের বাজারে আসছে এই বাইকগুলি, রইল তালিকা

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget