এক্সপ্লোর

Electric Vehicle: ইলেকট্রিক গাড়ি ব্যবহার করবেন ভাবছেন? নজরে থাকুক এই সুবিধা এবং অসুবিধাগুলি

Electric Car: বিশ্ব পরিবেশ দিবসে একনজরে দেখে নেওয়া যাক ইলেকট্রিক গাড়ি ব্যবহারের বেশ কয়েকটি সুবিধা এবং অসুবিধা।

Electric Vehicle: আপনি কি ইলেকট্রিক গাড়ি (Electric Car) ব্যবহার করেন? নিঃসন্দেহে এই গাড়ি ইকো ফ্রেন্ডলি (Eco Friendly) অর্থাৎ পরিবেশ বান্ধব। ইলেকট্রিক গাড়ি ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে। তবে একই সঙ্গে এই ধরনের গাড়ি ব্যবহার করার অনেক অসুবিধা বা সমস্যাও রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day) একনজরে দেখে নেওয়া যাক ইলেকট্রিক গাড়ি ব্যবহারের বেশ কয়েকটি সুবিধা এবং অসুবিধা।

ইলেকট্রিক গাড়ি ব্যবহারের সুবিধা

  • ডিজেল বা পেট্রোল চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ি পরিবেশের জন্য অনেক ভাল। কারণ এই গাড়ি ব্যাটারি চালিত হয়। তার ফলে কার্বন নির্গমনের কোনও ব্যাপার নেই। অর্থাৎ পরিবেশ দূষণ হবে না। সেই জন্যই ইলেকট্রিক গাড়িকে বলা হয় ইকো ফ্রেডলি বা পরিবেশ বান্ধব। 
  • যেহেতু ইলেকট্রিক গাড়ি ব্যাটারি চালিত তাই কেবলমাত্র চার্জ দিলেই ছুটবে গাড়ি। কিন্তু ফসিল ফুয়েল অর্থাৎ পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে এই জাতীয় জ্বালানি কিনতেই খরচ অনেকটা বেশি হয়। তাই গাড়ি পরিচালন করাই খরচ সাপেক্ষ। 
  • ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে অনেক দেশেই সরকারের তরফে একাধিক পলিসি চালু করা হয়েছে। এছাড়াও রয়েছে ইনসেনটিভের ব্যবস্থা। অর্থাৎ ইলেকট্রিক গাড়ি কিনলে সরকারের তরফে ক্রেতা একাধিক আর্থিক সুবিধা পেতে পারেন। এমনকি কর দেওয়ার ক্ষেত্রেও ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

ইলেকট্রিক গাড়ি ব্যবহারের বিভিন্ন সমস্যা

  • ইলেকট্রিক গাড়ি পরিচালনা করার খরচ অনেকক্ষেত্রে কম হলেও এই গাড়ি কেনার প্রাথমিক খরচ অনেকটাই বেশি। এর মূল কারণ হল ইলেকট্রিক গাড়ি ব্যাটারি চালিত এবং এইসব ব্যাটারির দাম অনেকটাই বেশি।
  • ভারতের নিরিখে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন এখনও সংখ্যায় অনেক কম। অর্থাৎ যে সংখ্যক ইলেকট্রিক গাড়ি রাস্তায় চলে, সেই অনুপাতে চার্জিং স্টেশন নেই। তাই গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। এমনি গাড়ির ক্ষেত্রে পেট্রোল পাম্প আছে সংখ্যায় অনেক বেশি। তাই সেক্ষেত্রে সমস্যা হবে না ইউজারদের। 
  • ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে চার্জ হতেও বেশ অনেকক্ষণ সময় লাগে। তবে অন্যদিকে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে পাম্পে গেলে নিমেষেই পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরে নেওয়া যায়। অর্থাৎ বিষয়টি সময় সাপেক্ষ নয়।
  • বেশ কিছুদিন চালানোর পর ইলেকট্রিক গাড়ির পারফরম্যান্স খারাপ হতে পারে। এক্ষেত্রে বুঝতে হবে সমস্যা দেখা দিয়েছে গাড়ির ব্যাটারিতে। তখন ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজন। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি পরিবর্তন করা বেশ খরচসাপেক্ষ। 

আরও পড়ুন- কোথা থেকে শুরু বিশ্ব পরিবেশ দিবস উদযাপন? কেনই বা গুরুত্বপূর্ণ এই দিন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget