এক্সপ্লোর

Bangladesh Metro : বাংলাদেশের গণ পরিবহনে নতুন ইতিহাস, শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা

Bangladesh News : আপাতত মেট্রোর যাত্রাপথের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। মোট ১৬ টি স্টেশন সহ শুরু হচ্ছে পরিষেবা। 

ঢাকা : চলতি মাসেই গণ পরিবহনের ইতিহাসে নতুন পদক্ষেপ রাখতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। পড়শি দেশে চালু হতে চলেছে প্রথম মেট্রো পরিষেবা (Metro Services)। আগামী ২৮ ডিসেম্বর যে পরিষেবা উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সাংবাদিক সম্মেলনে যে কথা জানিয়েছেন সেদেশের প্রশাসনিক কর্তারা।

রাজধানী ঢাকার উত্তরা থেকে ২০.১ কিলোমিটার দূরের আগারগাঁওকে সংযুক্ত করবে ১৬ টি স্টেশন। দীর্ঘদিনের পরিকাঠামো তৈরির পর আপাতত জনগণের পরিষেবার জন্য মেট্রো খুলে দেওয়া সম্ভব বলেই জানিয়েছেন তারা। এই মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে রাজধানীর একাধিক মানুষ তা ব্যবহার করতে পারবেন বলেই প্রত্যাশা। পাশাপাশি ঢাকা শহরের অন্যতম বড় দুই সমস্যা যানজট ও দূষণ সমস্যা অনেকটা কমানো যাবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।                                                                                                                                                  

শুক্রবার সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন ও হাইওয়ে ডিভিশনের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি জানিয়েছেন, 'রাজধানীর উত্তরা থেকে আগারগাওঁ পর্যন্ত জন পরিবহনের জন্য মেট্রো পরিষেবার উদ্বোধন হবে আগামী ২৮ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন।' 

ভারত, থাইল্যান্ড, চিন ও জাপানের বেশ কয়েকটি সংস্থার সাহায্যে বাংলাদেশের সংস্থা ঢাকা মাস ট্রানসিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসি) তৈরি করে তুলেছে মেট্রো চলাচলের বিভিন্ন পরিষেবা। আপাতত মেট্রোর যাত্রাপথের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। মোট ১৬ টি স্টেশন সহ শুরু হচ্ছে পরিষেবা। 

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির থেকে বাংলাদেশ গোটা প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য পেয়েছে অর্থ-সাহায্য।

এমনিতেই কিছুদিন আগে আরও কাছাকাছি আসে ঢাকা ও কলকাতা। সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছনোর দূরত্ব কমাচ্ছে পদ্মা সেতু। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রশাসনের দাবি, ৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা। খরস্রোতা পদ্মার ওপর সেতুর উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে আবেগ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ সেখানে ভিড় করেন। 

আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটে ফের সুদ বাড়াল এইচডিএফসি,জেনে নিন নতুন হার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget