এক্সপ্লোর

Budget 2025: গ্রামীণ অর্থনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় এবার পোস্টঅফিস, বাজেটে ঘোষণা নির্মলার

Nirmala Sitharaman: শনিবার সংসদে তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের বাজেট পেশ করেন সীতারামন।

নয়াদিল্লি: গ্রামীণ অর্থনীতির উন্নয়নে পোস্ট অফিস সংস্করণের ঘোষণা কেন্দ্রীয় সরকারের। ২০২৫-’২৬ অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানিয়েছেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে 'ডাকসেবক'রা নির্ধারকের ভূমিকা পালন করবেন। পোস্ট অফিসগুলিকে বৃহত্তর গণ সংগঠনে পরিণত করা হবে। (Budget 2025)

শনিবার সংসদে তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের বাজেট পেশ করেন সীতারামন। সেখানে তিনি জানান, গ্রামীণ এলাকায় এই মুহূর্তে ১.৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে। সেখানে কর্মরত ২.৪ লক্ষ 'ডাকসেবক'কে গ্রামীণ অর্থনীতিতে নির্ধারকের ভূমিকায় রাখা হবে। ভারতীয় পোস্ট অফিসকে বৃহত্তর গণ 'লজিস্টিক' সংগঠনে পরিণত করা হবে বলে জানিয়েছেন স্ত্রী। (Nirmala Sitharaman)

অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে পণ্য সরবরাহ থেকে সঞ্চয় এবং সরবরাহে পোস্ট অফিস নিয়ন্ত্রকের ভূমিকায় রাখা হবে বলে জানিয়েছেন সীতারামন। পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা গ্রামীণ এলাকায় বাড়ানো হবে আগামী দিনে। এতে কারিগর, নতুন ব্যবসায়ী, মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর লোকজন বিশেষ ভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন নির্মলা। এমনকি বড় ব্যবসায়িক সংগঠনগুলিও এতে উপকৃত হবে বলে আশাবাদী কেন্দ্র।

সরকারি দেশের অর্থনীতির ডিজিটালকরণের উপর জোর দিলেও, গ্রামাঞ্চলের অর্থনীতি এখনও অনেকাংশে পোস্টঅফিস নির্ভর। কেন্দ্রীয় সরকারের জনসংযোগ বিভাগের অধীনস্থ পোস্টঅফিসের ব্যাঙ্কে টাকা জমা রাখেন বহু মানুষ। শুধু টাকা জমা রাখাই নয়, বিভিন্ন খাতে বিনিয়োগও করেন। পোস্ট অফিসের MIS-এ বিনিয়োগকারীর সংখ্যাও নেহাত কম নয়।  ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে যে পরিসংখ্যান সামনে আসে, সেই অনুযায়ী, পোস্টঅফিসের পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করেন ৯ কোটির বেশি মানুষ। তাই এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আগামী দিনে গ্রামীণ অর্থনীতিতে পোস্টঅফিসের ভূমিকা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত করতে সমবায় ব্যাঙ্কগুলিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। নির্মলা জানিয়েছেন, সমবায় ক্ষেত্রে ঋণ পরিষেবার রাস্তা সহজ করে দিতে National Cooperative Development Corporation-কে সবরকম সহযোগিতা প্রদান করবে কেন্দ্র। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে দেশের অর্থনীতির দ্বিতীয় ইঞ্জিন বলে উল্লেখ করেন নির্মলা। তিনি জানান, দেশে যে ৫.৭ কোটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প রয়েছে, তার মধ্যে ১ কোটি সরকারি ভাবে নথিভুক্ত। সেখানে ৭.৫ কোটি কর্মস্থান হয়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উপর দেশের ৩৭ শতাংশ উৎপাদন নির্ভরশীল এবং সেখান থেকেই দেশের ৪৫ শতাংশ পণ্য সরবরাহ হয় বলে জানান নির্মলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget