এক্সপ্লোর

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই ৫ ব্যাঙ্ক, নতুন রেপো রেট ঘোষণার আগেই বিনিয়োগ করবেন ?

Bank FD: ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫ থেকে ৭.৫০ শতাংশ রয়েছে। ৩৭৫ দিনের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই ব্যাঙ্কে।

FD Interest Rate: আর কিছুদিনের অপেক্ষা। আগামী ৭ ফেব্রুয়ারিতেই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক বসতে চলেছে। এই মুদ্রানীতির বৈঠকে আশা করা হচ্ছে রেপো রেট কমানো হবে ব্যাঙ্কের। তবে এই মুদ্রানীতির বৈঠকের (Fixed Deposit) আগেই বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্কে জানুয়ারি মাসেই (FD Interest Rate) সুদের হার বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র সাধারণ গ্রাহকদের জন্যই এই সুদের হার পরিবর্তিত হয়েছে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩০৩ দিনের মেয়াদের ক্ষেত্রে ৭ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ৫০৬ দিনের মেয়াদের ফিক্সদ ডিপোজিটের উপরে ৬.৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ থেকে ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ৪০০ দিনের মেয়াদের জন্য এই ব্যাঙ্কে সুদের হার ৭.২৫ শতাংশ। এগুলি সবই সাধারণ গ্রাহকদের জন্য প্রযোজ্য।

শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক

এই স্মল ফিনান্স ব্যাঙ্কেও সুদের হার বদলে গিয়েছে জানুয়ারি মাসে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ৩.৫০ শতাংশ থেকে ৮.৮০ শতাংশ সুদের হার রয়েছে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের উপরে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৪ থেকে ৯.৩০ শতাংশ পর্যন্ত রয়েছে। বিগত ২২ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।

কর্ণাটক ব্যাঙ্ক

৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫ থেকে ৭.৫০ শতাংশ রয়েছে। ৩৭৫ দিনের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই ব্যাঙ্কে।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

এই ব্যাঙ্কে আগের মতই একই মেয়াদের জন্য সর্বোচ্চ ৭.৩০ শতাংশ সুদ পাবেন সাধারণ গ্রাহকরা। ৪৫৬ দিনের মেয়াদের জন্য এই ৭.৩০ শতাংশ সুদ পাওয়া যাবে। ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার।

অ্যাক্সিস ব্যাঙ্ক

৩ কোটি টাকার কম আমানতের উপরে অ্যাক্সিস ব্যাঙ্কে ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে মেলে এই সুদের হার। ২৭ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।

আরও পড়ুন: CT Scan: সিটি স্ক্যান করাতে গিয়ে হঠাৎ শ্বাসরোধ ! ভয়ঙ্কর পরিণতি ৬৫-র বৃদ্ধার; কী ঘটেছে ?

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget