এক্সপ্লোর

Fixed Deposit: ৫ বছরের জন্য FD করাবেন ? এই ৬ ব্যাঙ্কে মিলছে বেশি রিটার্ন

Fixed Deposit Return: সাধারণ মানুষদের জন্য ICICI ব্যাঙ্কে বছরে ৭ শতাংশ সুদ পাওয়া যায় স্থায়ী আমানতের উপর। অন্যদিকে এই ব্যাঙ্কেই প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপর পাবেন সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ।

5 Year FD: সাধারণ মানুষ যখন কোনও টার্ম ডিপোজিটে বিনিয়োগ করেন, তখন তারা সাধারণভাবেই কোনও একটি ব্যাঙ্ককে বেছে নেন যেখানে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। দেখা গিয়েছে, ব্যাঙ্কে যত বেশি বছরের মেয়াদ, তত বেশি সুদের হার। অর্থাৎ যত বেশি বছরের জন্য টার্ন ডিপোজিট করাবেন, তত বেশি সুদ পাবেন বিনিয়োগের (Fixed Deposit) উপর। দেখা গিয়েছে স্বল্পকালীন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটগুলিতে মূলত ৩-৪.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়, অন্যদিকে ১ বছরের বেশি সময় মেয়াদ পেরোলেই এই সুদের হার ৬ শতাংশ (FD Interest Rate) বা তাঁর বেশি সুদের হার মেলে। এখন কোন কোন ব্যাঙ্কে মিলছে বেশি সুদের হার ? ৫ বছরের জন্য স্থায়ী আমানতের উপর কোথায় মিলছে বেশি রিটার্ন ?

৫ বছরের জন্য FD-তে কোথায় মিলছে বেশি সুদ

ICICI Bank

সাধারণ মানুষদের জন্য ICICI ব্যাঙ্কে বছরে ৭ শতাংশ সুদ পাওয়া যায় স্থায়ী আমানতের উপর। অন্যদিকে এই ব্যাঙ্কেই প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপর পাবেন সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ। ২০২৪ সালের ১২ জুলাই থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।

HDFC Bank

বেসরকারি এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর ৫ বছরের মেয়াদে ৭ শতাংশ সুদ পাওয়া যাবে। অন্যদিকে এই প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাওয়া যাবে। অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কে স্থায়ী আমানত করলে ৭.৫ শতাংশ সুদ পাবেন।

Kotak Mahindra Bank

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে ৫ বছরের জন্য স্থায়ী আমানতের উপর সাধারণ মানুষরা বছরে ৬.২ শতাংশ সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৭ শতাংশ সুদ। ২০২৪ সালের ১৪ জুন থেকেই এই সুদের হার কার্যকর করা হয়েছে।

State Bank of India

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৫ বছরের জন্য স্থায়ী আমানতের উপর সুদ মিলবে ৬.৫ শতাংশ। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কে ৭.৫ শতাংশ সুদ পাবেন একই মেয়াদে। ২০২৪ সালের ১৫ জুন এই সুদের হার স্থিরীকৃত হয়েছে।

Punjab National Bank

দেশের আরও একটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাধারণ মানুষরা ৫ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য পাবেন ৬.৫ শতাংশ হারে সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। ১০ জুন ২০২৪ থেকে এই সুদের হার কার্যকর করা হয়েছে।

Bank of Baroda

সবশেষে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার নাম। এই পাবলিক সেক্টর ব্যাঙ্কে সাধারণ মানুষদের জন্য সুদ মিলবে ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদ মিলবে ৭.১৫ শতাংশ। ১২ জুন ২০২৪ থেকে এই সুদের হার কার্যকর হয়েছে গ্রাহকদের জন্য।

আরও পড়ুন: Multibagger Stock: ৪ বছরেই ৬৪০০ শতাংশ রিটার্ন এই পেনিস্টকে, আরও বাড়বে দাম ?

সেরা শিরোনাম

Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?

ভিডিও

Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget