এক্সপ্লোর

Hyundai Alcazar Launch: ৬ সিটের এসইউভি, Alcazar আনছে হুন্ডাই

ক্রেটার মতো দেখতে অথচ ক্রেটা নয়। বিশ্ববাজারে এবার সিক্স সিটার এমইউভি টাইপ এসইউভি আনতে চলেছে হুন্ডাই। এপ্রিলের শেষের দিকে লঞ্চ করার কথা ছিল এই গাড়ির। এবার মে-র শেষের দিকে দেখা যেতে পারে Alcazar-কে ।

নিউ দিল্লি : ক্রেটার মতো দেখতে অথচ ক্রেটা নয়। বিশ্ববাজারে এবার সিক্স সিটার এমইউভি টাইপ এসইউভি আনতে চলেছে হুন্ডাই। এপ্রিলের শেষের দিকে লঞ্চ করার কথা ছিল এই গাড়ির। এবার মে-র শেষের দিকে দেখা যেতে পারে Alcazar-কে ।

Mahindra Xuv 500, MG Hector Plus ও Tata Safari-র পর এবার ৬ আসনের এসইউভি গাড়ির বাজারে নামতে চলেছে হুন্ডাই। ক্রেটার আদলে তৈরি হয়েছে নতুন এই মডেল। যদিও ক্রেটার থেকে নিজেকে আলাদা বলে দাবি করছে কোম্পানি। কোথায় আলাদা হুন্ডাইয়ের নতুন এই গাড়ি?

সবথেকে বড় হুইলবেস Alcazar-এর

প্রতিযোগী মডেলগুলির তুলনায় অনেকটাই বড় হুইল বেস দেওয়া হয়েছে গাড়িতে। যার ফলে বেড়ে গেছে কেবিন স্পেস। ড্রাইভার সিটের পাশাপাশি প্যাসেঞ্জার সিটেও লেগরুম বেড়ে যাওয়ার কথা। যার ফলে তৃতীয় রো তে বসা অনেকটাই সহজ হবে বলে মনে করছে কোম্পানি। ক্রেটার থেকে ১৫০ এমএম বেশি এই গাড়ির হুইল বেস। হেক্টর প্লাসের থেকে ১০ এমএম ও টাটা সাফারির থেকে ১৯ এমএম বেশি নতুন গাড়ির হুইল বেস।

ডিজাইনে কোথায় আলাদা Alcazar ?

ক্রেটার মতো দেখতে হলেও ফ্রন্ট লুক কিছুটা আলাদা এই গাড়ির। আরও আগ্রাসী ক্রোম গ্রিল ব্যবহার করা হয়েছে সামনে। পিছনের দিকে গাড়ি বড় হওয়ায় সি পিলার এনে দিয়েছে একেবারে আলাদা গঠন। পিছনের দিকে গাড়িতে কাঁচের অংশ বেশি থাকায় অনেকটাই এয়ারি ফিল দেয় এই গাড়ি। ক্রেটার ১৭ ইঞ্চি অ্যালোয় হুইলের পরিবর্তে এখানে দেওয়া হয়েছে ১৮ ইঞ্চির চাকা।

থার্ড রো-তে কতটা স্বাচ্ছন্দ্য ?

বেশিরভাগ এমইউভি ও এসইউভিতে দেখা যায়, তিন নম্বর রোতে স্বাচ্ছন্দে বসতে পারেন না যাত্রীরা। তাই শিশুদের জন্যই বুকড থাকে থার্ড রো। যদিও হুন্ডাই দাবি করেছে, সিক্স সিটারের ক্ষেত্রে মিডল রো-তে ক্যাপ্টেন সিট দেওয়া হয়েছে গাড়িতে। সেভেন সিটারের ক্ষেত্রে দেওয়া হয়েছে বেঞ্চ সিট। এপ্রিলেই আশার কথা ছিল এই গাড়ির। যদিও কোভিডের কারণে পিছিয়ে দেওয়া হয় ডেট। বাজারে না এলেও, শোনা যাচ্ছে মে মাসের শেষের দিকেই আত্মপ্রকাশ ঘটতে পারে এই গাড়ির।

সেরা শিরোনাম

Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget