এক্সপ্লোর

ITR Filing: বাড়ি বা ফ্ল্যাটের ভাড়া থেকে আয় করেন ? ITR জমার সময় মাথায় রাখতে হবে এই ৩ বিষয়

Rental Property Income: চাকরির বেতন এবং বাড়ি ভাড়ার (Rental Income) আয় এই দুই ধরনের উপার্জন যাদের, সেই ব্যক্তিদের ITR-1 ফর্মপূরণ করতে হয়। এর মধ্যে সুদ বা ডিভিডেন্ড থেকে আয়ও ধরা হয়।

Rental Income: এই মাসের মধ্যেও জমা করতে হবে আয়কর। ৩১ জুলাই ITR ফাইলিংয়ের শেষ দিন ঘোষণা হয়ে গেছে। ফলে এই মাস জুড়েই প্রবল ব্যস্ততা থাকবে করদাতাদের। আয়কর সময়ে জমা না করলে জরিমানা হতে (ITR Filing) পারে। এখন যে সমস্ত ব্যক্তি চাকরির বেতন থেকে আয় করেন, তাদের একরকমভাবে ITR ফাইল করতে হয়, আর যারা বাড়ি বা ফ্ল্যাট ভাড়া (Rental Income) দিয়ে আয় করেন, তাদের আলাদাভাবে ফাইল করা দরকার। এখন বাড়ি ভাড়া থেকে উপার্জনের ক্ষেত্রে ITR ফাইলিংয়ের সময় কিছু বিষয় মাথায় রাখা দরকার।

চাকরির বেতন এবং বাড়ি ভাড়ার (Rental Income) আয় এই দুই ধরনের উপার্জন যাদের, সেই ব্যক্তিদের ITR-1 ফর্মপূরণ করতে হয়। আইটিআর ১-এর ক্ষেত্রে করদাতার উপার্জনের মধ্যে ধরা হয় চাকরির বেতন, বাড়ি ভাড়া এবং অন্যান্য সুদ ও ডিভিডেন্ডের থেকে আয়ের উৎস। এছাড়াও যদি আপনার কৃষিকাজ থেকে ৫ হাজার টাকার কম উপার্জন হয়ে থাকে, সেই উপার্জনও ধরা হয় এই ITR-1 এর মধ্যেই। এটি অন্যান্য আয়ের উৎসের মধ্যে ধরে নিতে হবে।

কীভাবে ITR-1 ফর্ম পূরণ করবেন

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং পোর্টালে প্রথমে লগ ইন করতে হবে।

এরপরে যেতে হবে ই-ফাইল অপশনে। সেখান থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন এবং তারপর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন অপশনে।

এরপর কোন বছরের জন্য আইটিআর জমা করবেন সেই বছর বেছে নিতে হবে। এখন করতে হলে আপনাকে বেছে নিতে হবে ২০২৪-২৫।

এরপর ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এগোতে হবে।

তারপর ড্রপডাউন মেনু থেকে বেছে নিতে হবে আইটিআর-১ অপশনটি।

কেন আইটিআর ফাইল করতে চাইছেন, সেই কারন লিখতে হবে।

সমস্ত তথ্য দিতে হবে এবং তারপর নিজের আইটিআর ভেরিফাই করাতে হবে।

কখন রিফান্ড পাবেন

এই আইটিআর জমা করার ৪-৫ সপ্তাহের মধ্যেই আপনি রিফান্ড পেয়ে যাবেন। আপনার আইটিআর ই-ভেরিফাই হলেই তাঁর কিছুদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রিফান্ডের টাকা জমা পড়ে যাবে। তবে অনেকেই নিজের আইটিআর ভেরিফাই করাতে ভুলে যান, সেই জন্য রিফান্ডের টাকা ঢুকতে অনেক দেরি হয় বা সমস্যা দেখা দেয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget