এক্সপ্লোর

Microsoft Layoffs 2023: এবার ছাঁটাই মাইক্রোসফটেও, একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ১১ হাজার কর্মী

Employee Layoff: হিউম্যান রিসোর্স অর্থাৎ এইচ আর ডিপার্টমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে।

Microsoft Layoffs 2023: ট্যুইটার, মেটা এবং আরও অনেক সংস্থার পর এবার ২০২৩ সালে ব্যাপক কর্মী ছাঁটাই হতে চলেছে মাইক্রোসফটেও (Microsoft)। বলা হচ্ছে, সংস্থার ওয়ার্ক ফোর্সের (Workforce)৫ শতাংশ কমানো হবে। তার জেরে চাকরি খোয়াতে (Layoffs) পারেন প্রায় ১১ হাজার কর্মী। বিভিন্ন সূত্রে খবর, আজই শুরু হতে চলেছে কর্মী ছাঁটাই। হিউম্যান রিসোর্স (HR) অর্থাৎ এইচ আর ডিপার্টমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে। কয়েক হাজার কর্মী এই দুই বিভাগ থেকে কাজ হারাতে পারেন। জানা গিয়েছে, মাইক্রোসফটে বর্তমানে ফুল টাইমার কর্মী সংখ্যা ছিল ২,২১,০০০। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ১,২২,০০০ এবং আন্তর্জাতিক স্তরে আরও ৯৯ হাজার কর্মী। গতবছর ৩০ জুনের প্রেক্ষিতে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। 

এটাই প্রথম নয়। গতবছরেও মাইক্রোসফট সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসে মাইক্রোসফট সংস্থার বিভিন্ন বিভাগ থেকে প্রায় ১০০০ কর্মী চাকরি খুইয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অক্টোবর মাসে ট্যুইটারের হাত ধরেই শুরু হয়েছিল ব্যাপক হারে কর্মী ছাঁটাই। অক্টোবর মাসের শেষে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের দায়িত্ব নেন ইলন মাস্ক। তারপর প্রথমেই একধাক্কায় প্রচুর কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। গত পাঁচমাস ধরে বিভিন্ন মার্কিন টেক জায়ান্ট ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, অর্থনীতির ধীর গতি, কোভিডকালে অতিরিক্ত কর্মী নিয়োগের মতো বিষয়কে দায়ী করেছে সংস্থাগুলি। 

শুধুমাত্র মার্কিন টেক জায়ান্টই নয়, বেশ কয়েকটি ভারতীয় সংস্থাও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। খরচ নিয়ন্ত্রণই এই সমস্ত সংস্থার মূল উদ্দেশ্য। শেয়ারচ্যাট এবং Dunzo- ভারতের এই দুই সংস্থা থেকেও কর্মী ছাঁটাই করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে বলে খবর। এর পাশাপাশি বিভিন্ন কোম্পানি ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও বন্ধ করতে চলেছে বলে খবর। 

Amazon Employee Layoff: ২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। এবারের ছাঁটাই প্রক্রিয়ায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি খোয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। আন্তর্জাতিক স্তরে অ্যামাজন কোম্পানি কর্মী ছাঁটাই করেছে। তার আঁচ এসেছে ভারতেও। এখানেও শুরু হয়েছে কর্মী ছাঁটাই। আর তার জেরে অফিসে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। যাঁদের চাকরি গিয়েছে তাঁরা তো কান্নাকাটি করছেনই। যাঁদের এখন চাকরি খোয়া যায়নি তাঁরা আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। নষ্ট হয়েছে কাজের পরিবেশ। কর্মীদের মধ্যে কাজ করার তাগিদও কমেছে। চাকরি চলে যাওয়ার আশঙ্কায় প্রতি মুহূর্তে সিঁটিয়ে যাচ্ছেন সকলে। অফিসের মধ্যেই কেঁদে ফেলছেন ভয়ে আতঙ্কে। 

আরও পড়ুন- ১৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান? অ্যামাজনের সেলে পাবেন এই মডেলগুলি

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
Daily SIP vs Monthly SIP: এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget