এক্সপ্লোর

Paytm: বড় স্বস্তি পেটিএমে, মিলল এই অনুমোদন; আরও নতুন গ্রাহক পেতে পারে সংস্থা

Paytm UPI Users: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে এনপিসিআই সম্প্রতি পেটিএম লিমিটেডের সিইও এবং চিফ এক্সিকিউটিভ বিজয় শেখর শর্মাকে একটি চিঠি পাঠিয়েছে।

Paytm Relief: বেশ কয়েক মাস পরে রেহাই মিলল পেটিএমে। নতুন গ্রাহক নেওয়ার জন্য মিলল এবার অনুমোদন। পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড (One97 Communications Limited) সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI order) পক্ষ থেকে অনুমোদন পেয়েছে। এবার থেকে পেটিএম (Paytm) তার সঙ্গে নতুন ইউপিআই ব্যবহারকারী জুড়তে পারবে। অনেক মাস আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়েই নিষেধাজ্ঞা আরোপ করেছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে। সেই কারণে সংস্থার ব্যবসা বহুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞা উঠে মিলল বড় স্বস্তি।

পেটিএম সিইও পেয়েছেন অনুমোদনের চিঠি

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে এনপিসিআই সম্প্রতি পেটিএম লিমিটেডের সিইও এবং চিফ এক্সিকিউটিভ বিজয় শেখর শর্মাকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে এনপিসিআই-এর প্রধান দিলীপ অ্যাসবে জানান যে পেটিএম এবার থেকে নতুন ইউপিআই গ্রাহকদের নিজের প্ল্যাটফর্মে জুড়তে পারবে। এই অনুমোদন বেশ কিছু শর্তের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এবং এনিপিসিআইয়ের অফিসিয়াল গাইডলাইন মেনে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে সমস্ত শর্ত মেনেই এই অনুমোদন দেওয়া হয়েছে পেটিএমকে। বেশ কয়েক মাস ধরে পেটিএমের পারফরম্যান্স দেখার পরে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ছাড়পত্র দিয়েছে পেটিএমকে।

সমস্ত বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে এনপিসিআই

মঙ্গলবার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে পেটিএম জানিয়েছে এনপিসিআই তাদের সমস্ত নিয়ম-নীতি মেনে পেটিএমকে নতুন ইউপিআই গ্রাহকদের যোগ করানোর অনুমোদন দিয়েছে। ২২ অক্টোবর এনপিসিআই এই চিঠি দিয়েছে পেটিএমকে।

আরবিআইয়ের নিষেধাজ্ঞার পর বিপুল ধস নামে শেয়ারে

কয়েক মাস আগে বিপুল পতন এসেছিল পেটিএমের শেয়ারে। এমনকী এও বলা হচ্ছিল এবার সংস্থার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর রিকভারি সম্ভব নয়। যদিও নয়ডার এই সংস্থা নিজেদের স্থির লক্ষ্যে অবিচল রেখেছিল, এখন নতুন করে ইউপিআই ইউজারদের যোগ করানোর অনুমতি পাওয়ার পরে আবার এই সংস্থার শেয়ার ধাপে ধাপে বাড়তে শুরু করেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Waaree Energies IPO: বাজারে অস্থিরতা সত্ত্বেও দারুণ সাড়া এই IPO-তে, কবে হবে লিস্টিং ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget