এক্সপ্লোর

Paytm: লাক্ষাদ্বীপ যেতে চান ? টিকিট বুকিংয়ে দুর্দান্ত ছাড় দিচ্ছে এই অনলাইন সংস্থা

Lakshadweep Tour: পেটিএমের মাধ্যমে এবার লাক্ষাদ্বীপগামী বিমানের টিকিট বুকিং করলে টিকিটের দামের উপর সরাসরি ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। তবে বসাতে হবে একটি বিশেষ কুপন কোড। কোডটা জানেন ?

Lakshadweep: মলদ্বীপ বিতর্কের জেরে ভারতীয় পর্যটকদের কাছে মলদ্বীপের (Maldives) বদলে লাক্ষাদ্বীপের গুরুত্ব হঠাৎ করেই বেড়ে গিয়েছে। ভারতের বেশ কিছু অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম মলদ্বীপগামী সমস্ত বিমানের টিকিট বুকিং বাতিল করেছিল। EaseMyTrip অনলাইন টিকিট বুকিং সংস্থার তরফে এই প্রসঙ্গেই জানানো হয়েছিল বিশেষ একটি কুপন কোড ব্যবহার করলে ভারতের মধ্যে উড়ানের টিকিটে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। এবার সেই মডেলকেই অনুসরণ করে লাক্ষাদ্বীপগামী (Lakshadweep) সমস্ত বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ছাড়ের ঘোষণা করল পেটিএম অ্যাপ (Paytm)। 

কী অফার পেটিএমে?

জানা গিয়েছে পেটিএমের (Paytm) মাধ্যমে টিকিট বুকিং করলে টিকিটের দামের উপর সরাসরি ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পেটিএম জানিয়েছে যে মলদ্বীপ বিতর্কের সূত্র ধরেই ভারত থেকে বিকল্প পর্যটন কেন্দ্র হিসেবে লাক্ষাদ্বীপের (Lakshadweep) জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এবং পেটিএম প্ল্যাটফর্মে লাক্ষাদ্বীপের জন্য সার্চ ভ্যালু বেড়ে গিয়েছে প্রায় ৫০ শতাংশ। এই বিশেষ ছাড়ের সঙ্গে পেটিএমে টিকিট বুক করলে বিনামূল্যে টিকিট ক্যান্সেলেশনের সুবিধাও পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভ্রমণ পরিকল্পনা বাতিল বা সফর বাতিল করার জন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে লাগবে না পেটিএমে।

পেটিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম হিসেবে এই সংস্থা ভারতের পর্যটকদের লাক্ষাদ্বীপে ভ্রমণে উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে।

কুপন কোড

পেটিএমে এই ছাড় পাওয়ার জন্য একটি বিশেষ কুপন কোড বসাতে হবে। কোডটি হল – FlyLaksha। তবে এক্ষেত্রে ন্যূনতম ৩০০০ টাকার টিকিট কাটতে হবে এবং একজন গ্রাহক একমাসে একবারই মাত্র এই কোড ব্যবহার করতে পারবেন। মূল বিমানের ভাড়ার উপরেই কেবলমাত্র এই ছাড় পাওয়া যাবে। কনভেনিয়েন্স ফি, ব্যাগেজ চার্জ বা খাবারের দাম এই ছাড়ের আওতায় পড়বে না।

লাক্ষাদ্বীপে টাটার রিসর্ট

পর্যটন কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই শীর্ষে উঠে এসেছে লাক্ষাদ্বীপের নাম। সেখানে দুটি রিসর্টও গড়ে তুলতে চান রতন টাটা। জানা গিয়েছে, আগামী ২০২৬ সালের মধ্যেই সুহেলি ও কদমত দ্বীপে টাটার এই রিসর্ট গড়ে উঠবে। তাজ ব্র্যান্ডের এই দুটি রিসর্টে থাকবে অঢেল সুবিধা। সুহেলি দ্বীপের তাজ বিচে ১১০টি ঘর সহ ৬০টি ভিলা এবং ৫০টি ওয়াটার ভিলা নিয়ে গড়ে উঠবে রিসর্ট। অন্যদিকে কদমত দ্বীপে ১১০ কক্ষের তাজ হোটেলে থাকবে ৭৫টি বিচ ভিলা এবং ৩৫টি ওয়াটার ভিলা।

আরও পড়ুন: Share Price: আকর্ষণীয় ছাড় ! ঘোষণা হতেই হু হু করে বাড়ল এই সংস্থার শেয়ারের দাম

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget