এক্সপ্লোর

RBI MPC Meeting: কমবে না EMI-এর চাপ, এবারেও রেপো রেট একই রাখল RBI

Repo Rate Unchanged: মুদ্রানীতির বৈঠক শেষে আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান কেন্দ্রীয় ব্যাঙ্কের চিন্তা বাড়াচ্ছে এখনও ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতির হার। আর তাই এবারেও রেপো রেটে কোনও বদল নেই।

Repo Rate: দেশের বহু মানুষ আশায় ছিলেন যে এবারে হয়ত ঋণের উপর কমবে সুদের হার, হোম লোন হোক বা গাড়ির লোন ইএমআইয়ের চাপ কমবে খানিক। কিন্তু আশা পূরণ হল না সাধারণ মানুষের। নবম মুদ্রানীতির বৈঠকে এবারেও রেপো রেটে (Repo Rate) কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক। আজ ৮ অগাস্ট বৃহস্পতিবার মুদ্রানীতির বৈঠক শেষে এমনই জানান রিজার্ভ ব্যাঙ্কের (RBI MPC Meeting) গভর্নর শক্তিকান্ত দাস। আগের বারের মতই এই নিয়ে নবমবার রেপো রেট একই রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ফিক্সড ডিপোজিটেও বাড়বে না সুদ, কমবে না ইএমআইয়ের চাপ।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান

মুদ্রানীতির বৈঠক শেষে আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান কেন্দ্রীয় ব্যাঙ্কের চিন্তা বাড়াচ্ছে এখনও ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতির হার। আর তাই এবারেও একইভাবে রেপো রেটে কোনও বদল আনল না, রেপো রেট স্থির রইল ৬.৫ শতাংশেই। ফলে সুদের হার কমার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ৬ অগাস্ট শুরু হয়েছিল অগাস্ট মাসের এই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক। আজ ৮ অগাস্ট সেই বৈঠক শেষ হয়। আর এই বৈঠক শেষেই সিদ্ধান্ত জানান গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান যে এই বৈঠকে ৬ জন সদস্যের মধ্যে ৪ জনই ছিলেন রেপো রেট একই রাখার পক্ষে। আবার অক্টোবর মাসে হবে রিজার্ভ ব্যাঙ্কের দশম মুদ্রানীতির বৈঠক।

১৮ মাস আগে শেষবার বদল এসেছিল রেপো রেটে

রিজার্ভ ব্যাঙ্কের এই রেপো রেট একই রাখার সিদ্ধান্ত হতাশ করেছে তাদের যারা ভেবেছিলেন এবারে হয়ত খানিক রেহাই পাবেন ইএমআইতে, কমবে সুদের হার। ঋণের বোঝা খানিক হালকা হবে। গত বছর ফেব্রুয়ারি মাসে শেষবারের মত বদল এসেছিল ব্যাঙ্কের রেপো রেটে। প্রায় দেড় বছর ধরে কোনও বদল নেই এই রেপো রেটে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠকে রেপো রেট বাড়িয়ে করা হয়েছিল ৬.৫ শতাংশ। তারপর থেকে একই আছে রেপো রেট।

পূর্ণাঙ্গ বাজেটের পর প্রথম মুদ্রানীতির বৈঠক

২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। তাঁর পর এই বৈঠক প্রথম। এটি এই বছরে তৃতীয় বৈঠক। ৬ অগাস্ট শুরু হয়েছিল এই বৈঠক মোট ৬ জন সদস্যকে নিয়ে। আর বাজেটের পর এই বৈঠকে রেপো রেট স্থির রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: Stock Market Opening: আবার পতন বাজারে, ৪০০ পয়েন্ট নামল সেনসেক্স, বাড়ছে চিন্তা

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget