এক্সপ্লোর

SBI general insurance fined : নিয়ম না মানার জের, SBI জেনারেল ইনস্যুরেন্সকে ৩০ লক্ষ টাকা জরিমানা

বার বার বলা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বাধ্য হয়েই SBI জেনারেল ইনস্যুরেন্সকে ৩০লক্ষ টাকা জরিমানা করল ইনস্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)।

নয়া দিল্লি : বার বার বলা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বাধ্য হয়েই SBI জেনারেল ইনস্যুরেন্সকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ইনস্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)।

SBI জেনারেল ইনস্যুরেন্সের বিরুদ্ধে অভিযোগ, বিমা আইনের ধারা ৩২ডি মানেনি সংস্থা। এমনকী ইনস্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)-এর নিয়মকেও 'বুড়ো আঙুল' দেখিয়েছে। IRDAI-এর ২০১৫ নিয়ম অনুসারে, থার্ড পার্টি ইনস্যুরেন্স বিজনেসে ন্যূনতম কিছু বাধ্যবাধকতা থাকে সংস্থার। এ ক্ষেত্রে যা মানেনি SBI জেনারেল ইনস্যুরেন্স।

২০১৬-১৭ সালে মানা হয়নি ইনস্যুরেন্স অ্যাক্টের ৩২ডি ধারা। সতর্ক করা সত্ত্বেও একই কর্মপদ্ধতি বজায় রাখে এসবিআই ইনস্যুরেন্স । পরবর্তীকালে ২০১৭-১৮ সালেও আইন না মেনেই কাজ করে তারা। ২০১৮-১৯ সালেও একই ধারা বজায় রাখে সংস্থা। বিমা সংস্থা হিসাবে কিছু বাধ্যতামূলক নিয়ম মানতে হত এসবিআইকে। ইনস্যুরেন্সের রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার দাবি, বিমাকারীকে লিখিত মোটর থার্ড পার্টি ইনস্যুরেন্সের কথা উল্লেখ করতে হয়। 

সেই অনুযায়ী ৬৩৮.৩৪ কোটি টাকা জমা করার কথা ছিল এসবিআই জেনারেল ইনস্যুরেন্সের। তার জায়গায় ৩১৬.৩৬ কোটি টাকা জমা করে বিমা কোম্পানি। যার জেরে ৩২১.৯৮ কোটি টাকা কম পড়ে। একইভাবে ২০১৬-১৭ ও ১৭-১৮ সালে যথাক্রমে ১৪৬.১১ কোটি ও ১০৪.৬০ কোটি টাকা কম জমা দেয় এসবিআই জেনারেল ইনস্যুরেন্স।

সংস্থার এই ধারাবাহিক "দায়িত্বজ্ঞানহীনতার" জন্য এসবিআই-এর ওপর ১ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়। পরে IRDAI-এর চেয়ারম্যান সুভাষ কে খুনতিয়া জানান, ২০১৯-২০ ও ২০২০-২১ সালে নিজেদের পুরোনো অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছে এসবিআই জেনারেল ইনস্যুরেন্স। এখন বিমাকারী হিসাবে নিজেদের দায়িত্ব আংশিক পালন করেছে সংস্থা। আইন মেনে কিছুটা হলেও টাকা জমা দিয়েছে তারা। তাই তাদের ৩০ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। 

দেশের বর্তমান পরিস্থিতি বলছে, কোভিডকালে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বিমা কোম্পানিগুলি। সবথেকে ক্ষতিগ্রস্ত জেনারেল ইনস্যুরেন্সের ও স্বাস্থ্যবিমা কোম্পানিগুলি। অনবরত ক্ষতির মুখোমুখি হচ্ছে তারা। যদিও অপেক্ষাকৃত ভালো জায়গায় রয়েছে জীবনবিমা কোম্পানিগুলি। মুনাফা কম হলেও ক্ষতির মুখ দেখতে হয়নি তাদের।

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget