এক্সপ্লোর

Market Crash: সেবির সতর্কবার্তার পরেই বিরাট ধস স্মলক্যাপ-মিডক্যাপে, ১১ লাখ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা- কী করবেন ?

Small Cap and Midcap Stocks: বাজার খোলার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ৭ লাখ কোটিরও বেশি টাকা খোলেন বিনিয়োগকারীরা। গত ট্রেডিং সেশনের থেকে বিএসইর বাজারগত মূলধন আজ তা নেমে দাঁড়িয়েছে ৩৭৪.৭৯ কোটি টাকায়।

Indian Stock Market: হাহাকার পড়ে গিয়েছে ভারতীয় শেয়ার বাজারে (Market Crash)। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) গতকাল মঙ্গলবারেই সতর্কবার্তা জারি করেছিল স্মলক্যাপ ও মিডক্যাপের পতনের ব্যাপারে। এই বছরের শুরু থেকেই, বলা ভাল গত বছরের মাঝামাঝি সময় থেকেই স্মলক্যাপ ও মিডক্যাপ কোম্পানির স্টকে বিপুল মুনাফা আসতে দেখা গিয়েছে আর তাই ৩৪টি কোম্পানিকে নজরে রেখেছে সেবি। তবে গতকালের সতর্কবার্তার পরে আজ বুধবার বিরাট ধস নামল স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকে (Midcap Index)। ১৭৩০ পয়েন্ট পড়ে গেল নিফটি মিডক্যাপ সূচক এবং নিফটি স্মলক্যাপ (Small Cap Index) সূচক পড়ল ৬৭৬ পয়েন্ট।

১১ লাখ খোয়ালেন বিনিয়োগকারীরা

আর বাজারে এই নিয়ে সংবাদ চাউর হয়ে যাওয়ার পর হাহাকার দেখা যায়। বাজার খোলার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ৭ লাখ কোটিরও বেশি টাকা খোলেন বিনিয়োগকারীরা। গত ট্রেডিং সেশনে বিএসইর বাজারগত মূলধন যেখানে ছিল ৩৮৫.৫৭ লাখ কোটি টাকা, সেখানে আজ তা নেমে দাঁড়িয়েছে ৩৭৪.৭৯ কোটি টাকায়। আজকের সেশনে এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের প্রায় ১১ লাখ কোটি টাকা ডুবে গিয়েছে।

সেনসেক্স ও নিফটিতেও পতন

সকাল থেকেই আজকের বাজারে মিডক্যাপ ও স্মলক্যাপে পতন লক্ষ্য করা গিয়েছে। ধীরে ধীরে বেলা গড়াতেই লার্জ ক্যাপ স্টকগুলিতেও পতন দেখা দিয়েছে। আজ বুধবার সেনসেক্স সূচক প্রায় ৭০০ পয়েন্ট পড়ে গিয়েছে, অন্যদিকে নিফটি সূচক (Market Crash) কমে গিয়েছে ২১৩ পয়েন্ট। পরে আরও খানিক কমে নিফটি এখন ২২,১০০ এর স্তরে। আবার নিফটি নেক্সট ৫০ সূচক কমে গিয়েছে ১৮৫৪ পয়েন্ট।

সমস্ত সেক্টর রেড জোনে

সমস্ত সেক্টরই (Market Crash) আজ রেড জোনে। এনার্জি স্টক সূচক আজ ১৬৫৭ পয়েন্ট পড়ে গিয়েছে, PSU ব্যাঙ্ক স্টকের সূচকও ৩.৬১ শতাংশ নিচে চলে এসেছে।

সকালের ট্রেডে কী হয়েছিল

আজ বুধবার বাজার খুলতেই হু হু করে ২৫০ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স। কিন্তু এই লাফ দীর্ঘস্থায়ী হয়নি। ফের রেড জোনে ঢুকে পড়ে বাজার। বেলা ১১টার পর থেকেই পড়তে থাকে সূচক। স্মলক্যাপ ও মিডক্যাপের ধসের চাপে সেনসেক্স ও নিফটিও পতনের সম্মুখীন হয়েছে।

কোন কোন স্টকে বেশি ধস

NALCO, Power Finance ইত্যাদি স্টকে ৬ শতাংশেরও বেশি পতন দেখা গিয়েছে আজ সকালের ট্রেডে। ভোডাফোন আইডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশনের স্টকের দাম কমেছে ৫ শতাংশের বেশি। NALCO-র স্টকের দাম কমেছে ৭.৯৮ শতাংশ, ভোডাফোন আইডিয়ার স্টকের দাম কমেছে ৭.৬৬ শতাংশ।

আরও পড়ুন: Share Market Opening Bell: ২৫০ পয়েন্ট বেড়েও ফের রেড জোনে বাজার, ৬ শতাংশ বেড়েছে আইটিসির শেয়ার- বাজার সবুজ হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget