এক্সপ্লোর

Top Mutual Fund: ১ বছরে ৭০ শতাংশ রিটার্ন ! চমকে দিয়েছে এই মিউচুয়াল ফান্ড, আপনিও বিনিয়োগ করেছেন ?

Mutual Fund Return: এক বছরে ৭০ শতাংশ বা তার বেশি রিটার্ন ! ১ লাখ টাকা রাখলে ১ বছরে পেতেন ১ লাখ ৭০ হাজার টাকা। এমন চারটি সেরা মিউচুয়াল ফান্ড জানেন ?

Mutual Fund: শেয়ার বাজারে মূলত দুভাবে আপনি বিনিয়োগ করতে পারেন। নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। মিউচুয়াল ফান্ড (Top Mutual Fund) সাধারণত অনেকগুলি শেয়ারের সমষ্টি। কিছু কিছু শেয়ার যেমন খুব কম সময়ের ব্যবধানে ভাল রিটার্ন এনে দেয়, তেমনি এমন কিছু কিছু ফান্ড আছে যারা মাত্র ১ বছরেই ৭০ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। গত বছরে এমনই দুর্দান্ত রিটার্ন দিয়েছে যে সমস্ত ফান্ড সেগুলি সম্পর্কে জেনে নিন।

কত ধরনের মিউচুয়াল ফান্ড

প্রসঙ্গত উল্লেখ্য মিউচুয়াল ফান্ড সাধারণত তিন ধরনের হয়ে থাকে- লার্জ ক্যাপ, মিডক্যাপ এবং স্মল ক্যাপ। শেয়ার বাজারে নথিভুক্ত কম বাজারগত মূলধনের শেয়ারে যে ফান্ড বিনিয়োগ করে, সেগুলিকে স্মলক্যাপ ফান্ড বলে। এই ফান্ডে (Top Mutual Fund) বিনিয়োগে ঝুঁকির মাত্রা অনেক বেশি থাকলেও অনেক সময় এই ফান্ড থেকেই দুর্ধর্ষ রিটার্ন পাওয়া যায়। বলা হয় যে সমস্ত কোম্পানির বাজারগত মূলধন ৫০০০ কোটির কম, সেই কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করে এই ফান্ডগুলি। লং টার্মের লক্ষ্যমাত্রা নিয়ে বিনিয়োগ করলে, আখেরে এই স্মলক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি প্রচুর রিটার্ন দিয়ে থাকে।

সেরা ৪ স্মলক্যাপ ফান্ড

Mahindra Manulife Small Cap Fund - Direct Plan

মহিন্দ্রা ম্যানুলাইফ স্মলক্যাপ ফান্ডের ডিরেক্ট গ্রোথ প্ল্যানে বিনিয়োগ করলে এক বছরে ৭৩.০১ শতাংশ রিটার্ন মিলেছে ১ বছরে।

ABSL Nifty Smallcap 50 Index Direct Plan

এই ফান্ডের রিটার্নও প্রায় মহিন্দ্রার ফান্ডের মতই। গত ১ বছরে এবিসিএল নিফটি স্মলক্যাপ ৫০ ইনডেক্স ফান্ড প্রায় ৭১.৩৭ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

Axis Nifty Smallcap 50 Index Direct Plan

অ্যাক্সিস ব্যাঙ্কের আলাদা একটি স্মলক্যাপ ফান্ড রয়েছে, কিন্তু তার বদলে অ্যাক্সিস নিফটি স্মলক্যাপ ৫০ ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করলে এক বছরে ৭১.৩১ শতাংশ রিটার্ন পেতেন আপনি। মনে রাখতে হবে, এই ফান্ড স্মলক্যাপের সূচকে বিনিয়োগ করে, কোনও নির্দিষ্ট বাছাই করা শেয়ারে নয়। সেই স্মলক্যাপ সূচকে মাত্র ৫০টি স্মলক্যাপ কোম্পানি নথিভুক্ত রয়েছে।

Bandhan Small cap Direct Plan

বন্ধন ব্যাঙ্কও পিছিয়ে নেই। বাজারে বন্ধন ব্যাঙ্কের শেয়ার নথিভুক্ত হয়েছে। এবার অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও পা বাড়িয়েছে বন্ধন ব্যাঙ্ক। তাদের স্মলক্যাপ ডিরেক্ট প্ল্যানে গত এক বছরে ৭১.০৯ শতাংশ রিটার্ন মিলেছে।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Multibagger Stock: ৬ মাসে বেড়েছে ৪০০ শতাংশ ! রেকর্ড উচ্চতায় দৌড়চ্ছে এই মাল্টিব্যাগার শেয়ার

সেরা শিরোনাম

Gold Price Today: ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
Noel Tata: TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget